জীবনের ছোট উদ্যোগও হতে পারে বড় সদকা

ইসলামের শিক্ষায় সদকা (পরোপকার) একজন মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু অর্থ দান নয়, দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজও সদকার অংশ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কাজ মানুষের অন্তরকে প্রশান্ত করে এবং পরোপকারের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব।
কিছু সহজ কিন্তু মহৎ পদক্ষেপের মাধ্যমে সবাই সদকা করতে পারেন:
-
একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন; যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনার জন্য সওয়াব হবে।
-
জানালায় পানি দিয়ে পাখিদের জন্য সদকা করুন। এটি অভ্যাসে পরিণত করলে দৈনন্দিন জীবনের ছোট আনন্দও পরোপকারে পরিণত হয়।
-
পুরাতন বা অপ্রয়োজনীয় পোশাক দরিদ্রদের দান করুন।
-
একটি বক্সে নিজের ভুল বা অন্যায় অনুভূতিতে কিছু অর্থ রাখুন; মাস শেষে তা দান করুন।
-
বাড়ির দরজা বা ঘরের গুরুত্বপূর্ণ স্থানে দোয়া লিখে রাখুন। যারা দেখবে, তার জন্যও সওয়াব হবে।
-
হাত খরচের মাধ্যমে একজন এতিমকে সহায়তা করুন।
-
নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকদের ঠাণ্ডা পানি বা খাবার দিন।
-
মসজিদে কোরআন শরীফ দান করুন; যে ব্যক্তি পাঠ করবে, তার জন্য ১০ গুণ সওয়াব হবে।
-
পানির অপচয় রোধ করুন; অবশিষ্ট পানি ফুলদানিতে রাখুন।
-
মুসলিম ভাই-বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, মানসিক সহানুভূতি প্রদর্শন করুন।
-
অসুস্থ আত্মীয় বা পরিচিতদের সাক্ষাৎ দিন; হাসি ও কথা বিনিময় করাও সদকার অংশ।
-
যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা না করা পর্যন্ত ঘুমাবেন না।
-
কাউকে এক অক্ষর দীন শিক্ষা দিন; পরবর্তী প্রজন্মের মাধ্যমে আপনার সওয়াব পৌঁছাবে।
-
সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা বা হাসপাতাল স্থাপন, গাছ লাগানো, টিউবওয়েল বা পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করুন।
এই ছোট ছোট সদকা শুধু আল্লাহর নৈকট্যই বৃদ্ধি করে না, ব্যক্তির জীবনকেও আলোকিত করে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।
দৈএনকে/জে, আ