বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ভেন্টিলেশনের পর কেমন আছেন সেলিম খান?

    ভেন্টিলেশনের পর কেমন আছেন সেলিম খান?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন এই বর্ষীয়ান শিল্পী।

    সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে।

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সেলিম খানের বর্তমান অবস্থা স্থিতিশীল। তিনি এখন উঠে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তার সুস্থতার খবরে খান পরিবারে স্বস্তির আমেজ বিরাজ করছে।

    এর আগে চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেত্রী ডেইজি শাহ জানিয়েছিলেন যে, প্রবীণ এই শিল্পী দ্রুত সেরে উঠছেন। তবে বাবার অসুস্থতার খবরাখবর প্রকাশ্যে আসা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। 

    সেলিম খান হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই পাপারাজ্জিরা সেখানে ভিড় জমান এবং চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের আপডেট দিচ্ছিলেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় না রেখে কেন এসব তথ্য বাইরে আসছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ‘ভাইজান’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ