বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের দোয়া মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষকআলোচনা ও রাজধানীতে ছাদ কৃষির জন্য  সবজি বীজ বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    সংগঠনের সভাপতি ড. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেনের সঞ্চালনায় রাজধানীর তোপখানা রোডের শিশুকল্লাণ পরিষদে  এ অনুস্ঠান অনুষ্ঠিত হয়।  সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও  জাতীয় ঢাকা প্রেস ক্লাব ট্রাস্ট সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন , প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি।  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ , কবি ও কথাসাহিত্যিক প্রফেসর ড. মোস্তফা দুলাল।

    উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে আরও বেগবান করতে পেশাজীবী সমাজকে দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    প্রধান অতিথি  মিজানুর রহমান গ্রামসি বলেন, একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক অগ্রগতিতে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

    প্রধান আলোচক প্রফেসর ড. মোস্তফা দুলাল বলেন, টেকসই উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পেশাজীবীদের গবেষণা, সৃজনশীল চিন্তা ও মানবিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    বিশেষ অতিথি অতিরিক্ত সচিব (অব:)  ও  জীবন বীমা কর্পোরেশেরন পরামর্শক শ্রী অসিত কুমার মুকুটমণি বলেন, পেশাজীবীদের দক্ষতা, সততা ও দায়বদ্ধতার সমন্বয়ই একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের উন্নয়নে পেশাজীবীদের নৈতিক নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান 

    সভাপতির বক্তব্যে জনাব সরকার মো. আবুল কালাম আজাদ বলেন, দেশের বিভিন্ন পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নৈতিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন কাজ করে যাচ্ছে।

    বিশেষ অতিথি জাতীয় ম্যাগাজিন অগ্নিবার্তার সম্পাদক গোলাম মোস্তফা, বিশিষ্ট প্রাবন্ধিক ও সমাজ বিশ্লেষক মেফসুজার রহমান খান,বীর মুক্তিযোদ্ধা  জিন্নাতুল ইসলাম জিন্নাহ, ইসলামী আলোচক (বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার)। মুফতি মাওলানা মূর্তাজা ইবনে মোস্তফা সালেহী,  বাংলাদেশ মডেল প্রেস ক্লাব সভাপতি এফ রহমান রুপক, সাংবাদিক মো: ইমাম হোসেন, সাংবাদিক আব্দুল মা'বুদ জীবন প্রমূখ উপস্থিত ছিলেন। 

    অনুষ্ঠান শেষে  উপস্হিত সকলের মাঝে  ছাদে চাষাবাদের জন্য উন্নত জাতের সবজি বীজ বিতরণ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং  ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ