বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • নীনা গুপ্তা মাতৃত্বের পথে?

    নীনা গুপ্তা মাতৃত্বের পথে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে আবারও গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবির পর অনেকে বলছেন, ৬৬ বছর বয়সে নাকি তিনি মা হতে চলেছেন। তবে এ বিষয়ে এখনও নীনা গুপ্তা নিজে কোনো মন্তব্য করেননি।

    বলিউডে তিনিই সম্ভবত প্রথম অভিনেত্রীদের একজন, যিনি সমাজের নানা বাধা পেরিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়েকে বড় করেছেন। তার মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

    তবে সময়ের সঙ্গে সেই সব বিতর্ক এখন অতীত। মাসাবা এখন নিজের সংসারে ব্যস্ত, তার নিজেরও সন্তান রয়েছে। অন্যদিকে নীনা গুপ্ত ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন।

    সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা। সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে দেখা যায় তাকে।

    সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। কেউ কেউ ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করেছেন বলে দাবি করেন। এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে— ৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা?

    এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, এই বয়সে মা হতে চলেছেন নীনা। আবার কেউ মন্তব্য করেছেন, ওর জীবন, ওর সিদ্ধান্ত! আপনারা নাক গলাচ্ছেন কেন?

    তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা। ফলে আপাতত এই খবরকে ঘিরে জল্পনাই চলছে নেটদুনিয়ায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ