বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন হয়ে গেছে: অপু

    ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন হয়ে গেছে: অপু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের কুইন অপু বিশ্বাস সম্প্রতি একটি পোশাকের দোকানের ফিতা কেটে অনুষ্ঠানে হাজির হয়ে সকলের নজর কাড়েন। হালকা গোলাপি লেহেঙ্গা পরা তার স্টাইল সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে তিনি নিজের পোশাকের পছন্দ, অভিনয় জীবন এবং ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন, যা ভক্ত ও নেটিজেনদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

    নিজের পোশাক নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি সবসময় হালকা রঙের পোশাক বেশি পছন্দ করেন। যদিও তার অভিনীত 'লাল শাড়ি' সিনেমার সময় তাকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত, তবে ব্যক্তিগত পছন্দের তালিকায় হালকা রঙই এগিয়ে। 

    নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করেন এই নায়িকা। বলেন, লেহেঙ্গা পরেছিলাম, রঙ ছিল হালকা। তবে ব্লাউজটি ছিল রঙিন। 

    শাকিব খানের পছন্দে এই পোশাক কি না- এমন প্রশ্নের জবাবে হেসেই উত্তর দেন অপু। বলেন, এটা আমি আসলে জানতাম না। আমি যখন দেখেছি, তখন মনে হয়েছে সে হয়তো পছন্দ করেছে।

    ব্যক্তিগত ব্যবসার প্রসঙ্গেও কথা বলেন অপু বিশ্বাস। নিজের পার্লার ব্যবসা নিয়ে সামাজিক মাধ্যমের নানা আলোচনা ও সমালোচনার জবাবে তিনি জানান, মালিক হিসেবে তিনি পার্লারে গিয়ে নিজে কাউকে ফেসিয়াল করান না বা সরাসরি সার্ভিস দেন না। তবে তার প্রতিষ্ঠানে কয়জন ফেসিয়াল করালেন বা কী হচ্ছে, সে বিষয়ে তিনি পূর্ণ খবর রাখেন।

    অপু বিশ্বাস বলেন, আমি আমার পার্লারে গিয়ে নিশ্চই আমি সার্ভিস দিই না, কাউকে ফেসিয়াল করাই না। বাট আই নো যে আমার ফেসিয়াল কয়জনের হয়েছে। তো এরকম অশিক্ষিতের মত অনেকেই আসলে উত্তর দিয়ে বসে। তো ঐ জায়গা থেকে আমি বলব যে আমি সোশ্যাল মিডিয়াতে ওভাবে দেখা হয় না, আমি বরাবরও বলে আসছি এখনও বলছি। বাট আমি যত খবর পাই, শুনি, ডিসিশন দেই, বলি এভাবেই। 

    ইন্ডাস্ট্রিজের তিক্ততা নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। বলেন, আসলে আমি ২০০৭-২০০৮ এ যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন একটা ফুল ফেইজের চলচ্চিত্র আপনারা দেখেছেন। এবং সেখান থেকেও কিন্তু আপনারা ভক্ত হিসেবে সৃষ্টি হয়েছেন। এরপর একটা সময়ে, ২০১৬ তে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি। পক্ষ-বিপক্ষ থাকবে। বলিউড নেই? হলিউড নেই? টলিউড তো পাশেই। সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। কিন্তু এটা (ঢালিউড) ডাস্টবিন ছাড়া কিছুই না। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ