শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj

ইকরাকে নিয়ে আলভীর শেষ প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ইকরাকে নিয়ে আলভীর শেষ প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আত্মগোপনে থাকা ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি গভীর রাতে করা ফেসবুক পোস্টটিকে নিজের ‘শেষ পোস্ট’ হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন আলভী। ওই স্ট্যাটাসে তিনটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন আলভী। জানান, নেপালে শুটিংয়ে যাওয়ার দিন থেকে বাড়িতে ইকরার মেয়ে ও ছেলে বন্ধুরা নিয়মিত যাওয়া-আসা করত। বাড়িতে মধ্যরাত পর্যন্ত চলতো মদ, গাঁজার পার্টি। বাড়ির সিসিটিভি ফুটেজে তা পাওয়া যাবে বলে জানান আলভী।

অভিনেতা আরও জানান, ইকরার ফোন ‘কে’ ডিসেবল করেছে তা ফোন ফরেনসিক রিপোর্টে জানার কথা। একই সাথে নিজের ফোনে ইকরার সঙ্গে আলাপচারিতাও তদন্তকারীদের খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি।

তৃতীয় পয়েন্ট হিসেবে অভিনেতা পোস্টমর্টেম রিপোর্ট প্রসঙ্গে প্রশ্ন তোলেন। জানান, ইকরার মৃত্যুর পর তার পোস্টমর্টেম করাতে কেন বাধা দেয় তার পরিবার, তা খতিয়ে দেখা উচিত। একই সঙ্গে কোনোভাবেই যেন এ রিপোর্ট তৈরিতে কারও চাপে আসল তথ্য বদলে ফেলা না হয় সে অনুরোধ করেন।
 
এরপর স্ত্রীর পরকীয়া প্রসঙ্গে জানান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টের ৪১ তম ব‍্যাচের ‘নাবিদ’ এর সাথে ইকরার কী? আফসোস করে এ সময় আলভী জানান, তার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে ও বাসর করে। ভালোবাসার টানে স্ত্রীর এ ভুল বুকে পাথর চাপা দিয়ে মেনে নেন তিনি।

পোস্টের সবশেষে আলভী জানান, উপরের মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা ও তার কর্মক্ষেত্রের মানুষদের বেইমানি তাকে দমিয়ে দেবে, হয়তো বাঁচতে দেবে না। তাই অভিনেতার অবর্তমানে ছেলে রিজিকের কথা ভেবে হলেও যেন তার ভক্তরা ‘ইকরা মৃত্যুর আসল রহস্য’ সবার প্রকাশ্যে আনেন সে অনুরোধ জানান আলভী। 

প্রসঙ্গত, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির। গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎই মারা যান ইকরা। ওইদিন দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ইকরার স্বামী আলভী একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে নেপালে অবস্থান করছিলেন। 


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন