ইকরার সঙ্গে তিথির সংলাপ ফাঁস, সামাজিক মাধ্যমে ভাইরাল

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী ইফফাত আরা তিথি। বিষয়টি নিয়ে দুই দিন পর বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ পোস্টে তিনি মুখ খুলেছেন।
তিথি জানিয়েছেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে অভিযোগগুলো উঠেছে, তা ভুল ব্যাখ্যা ও অপপ্রচার। তিনি আরও দাবি করেছেন, সদ্য প্রয়াত ইকরার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং স্বাভাবিক কথাবার্তার ওপর ভিত্তি করেছিল।
পোস্টে তিনি ৪০টিরও বেশি ব্যক্তিগত চ্যাট স্ক্রিনশট প্রকাশ করেছেন এবং বলেছেন, “প্রশাসনের প্রয়োজন হলে এগুলো দেওয়া হবে, সবার সম্মান রক্ষার্থে। কিন্তু আমাকে যেভাবে উত্ত্যক্ত করা হচ্ছে, আর চুপ থাকা সম্ভব নয়।” তিনি আরও সতর্ক করেছেন যে, যদি তার সাথে কিছু হয়, তবে সংশ্লিষ্ট বিষয়গুলো পাবলিকের সামনে আনা হবে।”
ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও তিথি সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন, “কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না। ইকরা নিজেই তার জীবন নিয়েছে, আমি কখনো উস্কানি দিইনি। তার সন্তান এবং নিজের ভবিষ্যৎ ভাবলে আজকের এই পরিস্থিতি হত না।”
তিথি পোস্টে ইকরার পরিবারের প্রসঙ্গও তুলে ধরেছেন। তার দাবি, ইকরা নিজেই পরিবার থেকে দূরত্ব এবং মানসিক কষ্টের কথা তাকে জানিয়েছিলেন। তিনি বলেন, “একটা মেয়ে যতই হোক, নিজের মা-বাবা নিয়ে মিথ্যা বলবে না। তবে ইকরার মনে পরিবার নিয়েও কষ্ট ছিল। ২০১৮ সালে একবার আলাদা হওয়ার পর সে বাবাকে বিদেশে পাঠানোর অনুরোধ করেছিল, কিন্তু সমর্থন পায়নি। সেখান থেকেই তার ক্ষোভ জন্মায়।”
পোস্টের শেষ অংশে তিথি লিখেছেন, যদি তার কিছু হয়, সংশ্লিষ্ট সংস্থা বিষয়টি তদন্ত করবে। তিনি ইকরার জন্য দোয়া করেছেন, “আল্লাহ ইকরাকে শান্তিতে রাখুক। দূর থেকেও তার জন্য দোয়া করি, যাতে তার জীবন সুন্দর হয়।
দৈএনকে/জে, আ