শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের আগে শক্তিশালী ঝড়ের আশঙ্কা কড়াইল বস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে ছুটি বাড়াল সরকার পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব; দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ খিলগাঁওয়ে ১০০ ভরি স্বর্ণসহ রুপার অলঙ্কার লুট আকাশপথ বন্ধের ৬ দিন: ঢাকা থেকে বাতিল হলো ২১০টি ফ্লাইট রমজান ও ঈদের চাপে ম্লান একুশে বইমেলা; জনসমাগম নিয়ে চিন্তায় প্রকাশকরা বাফুফে কর্মকর্তার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া বাটলারের
  • বলিউডে প্রেমের হট নিউজ: কিমের নাম নিলেন সুহানা

    বলিউডে প্রেমের হট নিউজ: কিমের নাম নিলেন সুহানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের গ্ল্যামার জগতে প্রেমের খবর নতুন কিছু নয়, তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাহরুখ খানের কন্যা, সুহানা খান। সম্প্রতি এক খোলামেলা লাইভ সেশনে সুহানা নিজের ‘ক্রাশ’-এর কথা স্বীকার করে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন। জানা যায়, তার মন জয় করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ তারকা কিম জুন মিয়ন।

    সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে ভক্তদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন সুহানা। সেখানে এক ভক্ত জানতে চান—কোন অভিনেতার সঙ্গে তিনি ডেটে যেতে চান। প্রশ্নের জবাবে সবাইকে চমকে দিয়ে কোরিয়ান গায়ক, গীতিকার ও অভিনেতা কিম জুন-মিয়নের নাম বলেন সুহানা। শুধু তাই নয়, কে-পপ তারকার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন—‘তাকে।’ আর এতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিষয়টি।

    বলিউড সুপারস্টার শাহরুখ খান ও প্রযোজক-ডিজাইনার গৌরী খানের মেয়ে হওয়ায় শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুহানা। নেপোটিজম বিতর্কের মাঝেও তিনি বরাবরই নিজেকে আলাদা পরিচয়ে গড়ে তুলতে চান। অভিনয়ের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি তায়কোয়ান্দো শেখার মতো শারীরিক প্রস্তুতিতেও নিজেকে ব্যস্ত রাখছেন এই তরুণ অভিনেত্রী।

    গ্ল্যামারের বাইরেও সুহানার আগ্রহ বিস্তৃত। গান, নাচ, লেখালেখি এমনকি খেলাধুলাতেও রয়েছে তার সমান ঝোঁক। সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় তিনি, প্রায়ই লাইভে এসে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডা দেন এবং ব্যক্তিগত নানা প্রশ্নের উত্তরও দেন অকপটে।

    এদিকে ক্যারিয়ারের দিক থেকেও বড় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সুহানা। চলতি বছরের শেষ দিকে তিনি বড় পর্দায় হাজির হবেন তার বাবা শাহরুখ খানের সঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা কিং-এ প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে বাবা-মেয়েকে। ছবিটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অভিষেক বচ্চনের মতো বড় তারকারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন