শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের আগে শক্তিশালী ঝড়ের আশঙ্কা কড়াইল বস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে ছুটি বাড়াল সরকার পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব; দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ খিলগাঁওয়ে ১০০ ভরি স্বর্ণসহ রুপার অলঙ্কার লুট আকাশপথ বন্ধের ৬ দিন: ঢাকা থেকে বাতিল হলো ২১০টি ফ্লাইট রমজান ও ঈদের চাপে ম্লান একুশে বইমেলা; জনসমাগম নিয়ে চিন্তায় প্রকাশকরা বাফুফে কর্মকর্তার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া বাটলারের
  • মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পেছালো ‘টক্সিক’ মুক্তি

    মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পেছালো ‘টক্সিক’ মুক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলোচিত দুটি সিনেমা ‘ধুরন্ধর ২’ এবং ‘টক্সিক’ আগামী ১৯ মার্চ একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে হঠাৎই ‘টক্সিক’-এর মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে। ৪ মার্চ সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান অভিনেতা যশ।

    যশ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের জন্যই তৈরি, কিন্তু বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি প্রেক্ষাগৃহে দর্শকের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারে।

    তিনি আরও জানান, ১৯ মার্চ মুক্তি নিয়ে পুরো টিম উচ্ছ্বসিত ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় নতুন মুক্তির তারিখ ঠিক করা হয়েছে।

    যশের ঘোষণা অনুযায়ী, ‘টক্সিক’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৮ জুন। সিনেমাটি ইংরেজি সহ একাধিক ভারতীয় ভাষায় একযোগে মুক্তির পরিকল্পনা রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন