বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ নিয়ে ট্রাম্পের আত্মবিশ্বাসী ঘোষণা

    যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ নিয়ে ট্রাম্পের আত্মবিশ্বাসী ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাদের কাছে এত পরিমাণ অস্ত্রের মজুদ রয়েছে যে দীর্ঘ সময় ধরে লড়াই চালানো সম্ভব।

    অনন্তকাল ধরে লড়াই করা যেতে পারে এত পরিমাণ অস্ত্রের মজুত তাদের কাছে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    দেশটির অস্ত্রের মজুদ নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ কথা জানান বলে বিবিসির লাইভে বলা হয়েছে। 

    ট্রাম্প লিখেছেন, আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুদ আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত।

    এছাড়া নিজের সর্বশেষ মন্তব্যে তিনি তাঁর পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে অনেক উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন।

    চার বছরের মেয়াদের শেষের দিকে বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

    ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে অবশ্য তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, দীর্ঘমেয়াদি যুদ্ধের পরিকল্পনা আমেরিকার নেই। 

    গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সবমিলিয়ে ইরানে নিহতের সংখ্যা সাড়ে ৫০০–এর বেশি। হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

    এদিকে, ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন