বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • নতুন পোস্টার ছড়ালো উচ্ছ্বাস, ‘প্রিন্স’ মুক্তি আর ১৬ দিন

    নতুন পোস্টার ছড়ালো উচ্ছ্বাস, ‘প্রিন্স’ মুক্তি আর ১৬ দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেগাস্টার শাকিব খানের অপেক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’–এর প্রচারণায় নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার (৩ মার্চ) সিনেমাটির দ্বিতীয় পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়েছে।

    প্রকাশিত নতুন পোস্টারটিতে এক মায়াবী ও রহস্যময় পরিবেশ ফুটে উঠেছে। এক ধোঁয়াচ্ছন্ন আবহে নায়ক ও নায়িকাকে একে অপরের হাত ধরে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে নব্বই দশকের আদলে একটি ক্লাসিক প্রাইভেট কার, যার হেডলাইটের আলো এক নাটকীয় পরিবেশ তৈরি করেছে; যেখানে ফুটে উঠেছে রহস্য! 

    পোস্টারের ওপরের অংশে বড় অক্ষরে ‘সিক্সটিন ডেজ টু গো’ অর্থাৎ ‘১৬ দিন বাকি’ লিখে সিনেমাটি মুক্তির চূড়ান্ত সময় গণনা শুরু করা হয়েছে। পাশাপাশি খুব শিগগিরই সিনেমার টিজার আসারও ইঙ্গিত দেওয়া হয়েছে।

    প্রিন্স' সিনেমার নতুন পোস্টার, আর মাত্র ১৬ দিন!

    এর আগে ছড়িয়ে পড়া কিছু ছবিতে শাকিব খানকে নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার ‘কালা জাহাঙ্গীর’-এর আদলে দেখা গিয়েছিল। অগোছালো চুল এবং ঘন দাড়ি-গোঁফের এক ভিন্ন অবতারে তাকে ফুটিয়ে তুলেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। একজন সাধারণ মানুষ থেকে পরিস্থিতির চাপে কীভাবে তিনি দুর্ধর্ষ গ্যাংস্টারে পরিণত হন, সেই রূপান্তরের রোমাঞ্চকর গল্পই উঠে আসবে এই সিনেমায়।

    সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন শরীফ সিরাজ, মাহমুদ, লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। 

    কারিগরি দিকেও বড় চমক হিসেবে যুক্ত আছেন বলিউডের জনপ্রিয় সিনেমা ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় এবং শৈলেশ অবস্থী। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ