বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ইরান পুনরায় হামলা চালালো ইসরায়েল ও উপসাগরীয় শহরগুলিতে

    ইরান পুনরায় হামলা চালালো ইসরায়েল ও উপসাগরীয় শহরগুলিতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবে টানা তৃতীয় দিনে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় প্রতিবেশী দেশগুলিতে হামলা জোরদার করেছে।

    সোমবার (০২ মার্চ) দুবাই, দোহা, মানামা ও জেরুজালেমে স্থানীয় সময় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এএফপির বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, কাতার ও বাহরাইনের রাজধানী এবং সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    ইসরায়েলি বিমানবাহিনী এক্সে (সাবেক টুইটার) জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

    এছাড়া সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেই স্থানে অবস্থান করতে বলা হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন