বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ইরানকে সতর্ক করলেন ট্রাম্প: পাল্টা হামলা হলে ভয়াবহ জবাব

    ইরানকে সতর্ক করলেন ট্রাম্প: পাল্টা হামলা হলে ভয়াবহ জবাব
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে পাল্টা আঘাত হানে, তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে— যা আগে কখনও দেখা যায়নি।

    রোববার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে জানিয়েছে (এএফপি)।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন,

    “ইরান জানিয়েছে, তারা আজ খুব বড় আকারে পাল্টা হামলা করবে, এর আগে যতবার আঘাত করেছে, তার চেয়েও বেশি।”

    তিনি আরও সতর্ক করে বলেন,

    “ইরানের এটা করা উচিত হবে না। কারণ তারা যদি পাল্টা হামলা করে, তাহলে আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কখনও দেখা যায়নি।”

    মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

    ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে তা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন