বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ঈদের নাটক ‘জখম’: প্রতিশোধ আর প্রেমের গল্প

    ঈদের নাটক ‘জখম’: প্রতিশোধ আর প্রেমের গল্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাইসা গ্রামের সাধারণ মেয়ে , যার স্বভাব কিছুটা লাজুক। এবার তার জীবনে প্রবেশ করেছে পার্থ, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যিনি পরিবারের সবাইয়ের সঙ্গে বন্ধুভাবাপন্ন আচরণ করেন। দু’টি সম্পূর্ণ ভিন্ন চরিত্রের মুখোমুখি সংঘর্ষ এবং সম্পর্ককে ঘিরে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘জখম’।

    নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এর সিনেমাটোগ্রাফি করেছেন কামরুল ইসলাম শুভ। রাইসার ভূমিকায় অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। পার্থের চরিত্রে রয়েছেন তৌসিফ মাহবুব।

    ইমরাউল রাফাত জানান, ‘জখম’ মূলত প্রতিশোধের গল্প হলেও এতে রয়েছে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার, সমাজ ও নিগ্রহের নানা দিক। ছোট পর্দার গল্প হলেও এর ক্যানভাস বড়।’

    প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, এবারের রোজার ঈদে সিএমভি ইউটিউব চ্যানেলে ২০টি বিশেষ নাটক দেখানো হবে, যার মধ্যে ‘জখম’ অন্যতম।

    নাটকের অন্যান্য চরিত্রে দেখা যাবে লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, ইশরাত অতিথি প্রমুখকে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ