শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মেট্রো রেল নিরাপত্তায় নতুন নির্দেশনা জারি

মেট্রো রেল নিরাপত্তায় নতুন নির্দেশনা জারি
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা মেট্রো রেল স্টেশন ও ট্রেনের অভ্যন্তরে অনুমতি ছাড়া কোনো ধরনের ভিডিও, ফটোগ্রাফি বা কনটেন্ট তৈরি করা যাবে না। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই নিষেধাজ্ঞার কথা গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানায়।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের ভেতরে অনুমতি ছাড়া ভিডিও ধারণ বা প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিশেষভাবে ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যমে শর্ট ভিডিও তৈরি, লাইভ স্ট্রিমিং বা ব্যক্তিগত ও বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিংয়ের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, অনুমতি ছাড়া কেউ এসব কার্যক্রম পরিচালনা করলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মেট্রো এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুযায়ী পূর্ব অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

ডিএমটিসিএল জানায়, এই সিদ্ধান্ত মূলত যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্টেশনে ভিডিও বা ফটোগ্রাফি করা হলে তা আইন ও নীতিমালা লঙ্ঘন হিসেবে গণ্য হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন