বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • বিজয়-রাশমিকাকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

    বিজয়-রাশমিকাকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় মুখ বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা আজ (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। দীর্ঘদিনের জল্পনা ও কৌতূহলের অবসান ঘটিয়ে তারা নতুন জীবনের যাত্রা শুরু করতে যাচ্ছেন। এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শুভেচ্ছাবার্তা।

    নরেন্দ্র মোদীর পাঠানো এই চিঠিতে দেবেরাকোন্ডা ও মন্দানা, উভয় পরিবারকেই তাদের সন্তানদের বিয়ের শুভক্ষণে অভিনন্দন জানানো হয়েছে। 

    চিঠিতে মোদিলিখেছেন, বিজয় ও রাশমিকার বিয়ের আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। দেবেরাকোন্ডা এবং মন্দানা পরিবারকে এই অত্যন্ত আনন্দময় ও শুভ অনুষ্ঠানের জন্য আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। 

    বিজয় ও রশ্মিকাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তা! কী লিখলেন  তিনি? | Hindustan Times Bangla

    তিনি আরও লিখেন, এটি বিজয় এবং রাশমিকার জীবনের একটি নতুন, সুন্দর অধ্যায়ের সূচনা করে। সখা সপ্তপদ ভাবের চেতনায়, অর্থাৎ সাত ধাপ একসঙ্গে এগিয়ে যাওয়ার পর, এই দম্পতি সারা জীবনের জন্য বন্ধু হয়ে ওঠে। বিজয় বা রাশমিকার কেউই তাদের চলচ্চিত্রের জগতে নতুন নন। কিন্তু তাদের বাস্তব জীবনের এই ঐশ্বরিকভাবে রচিত অধ্যায়, প্রেম এবং স্নেহে ভরা, অবশ্যই রূপালী পর্দায় তাদের তৈরি জাদুকে ছাড়িয়ে যাবে।

    সবশেষে চিঠিতে লেখা ছিল, আগামী দিন, মাস এবং বছরগুলো ভাগাভাগি করা স্বপ্ন এবং তাদের পরিপূর্ণতায় ভরে উঠুক। চিন্তাশীলতা এবং ভালোবাসারসঙ্গে, তারা দায়িত্ব ভাগ করে নেবে, একে অপরের অপূর্ণতাগুলিকে আলিঙ্গন করবে, একে অপরের শক্তি থেকে শিখবে এবং সত্যিকারের অংশীদার হিসেবে জীবনের মধ্য দিয়ে যাত্রা করবে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দম্পতি এবং পরিবারের প্রতি আমার আশীর্বাদ এবং শুভকামনা।

    এই জনপ্রিয় জুটি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ভক্তদের দেওয়া তাদের প্রিয় নাম বিরোশ-কে সম্মান জানিয়ে তারা লিখেছিলেন, কোনো পরিকল্পনা করার আগেই ভক্তদের ভালোবাসায় তারা এক হয়ে গেছেন। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন