সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার ব্যবসায় স্বস্তি দিতে বাজেটে কর কাঠামো ঢেলে সাজাচ্ছে সরকার হঠাৎ অসুস্থ দীপু মনি, ঢামেকে চিকিৎসাধীন হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে আইডিএফ: ইসরায়েল সৌরবিদ্যুৎ বাড়লে কমবে জ্বালানি ব্যয়, গবেষণায় বড় সাশ্রয়ের চিত্র ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়তে নতুন বাজেট: প্রধানমন্ত্রী অর্থবছর পরিবর্তনের প্রস্তাব দিলেন ডা. শফিকুর রহমান বজ্রপাতের ঝুঁকিতে বগুড়া থেকে চট্টগ্রাম, সতর্কতা জারি স্বচ্ছতার স্বার্থে অন্তর্বর্তী সরকারের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা, সাময়িকভাবে থামছে সংঘাত
  • রোজায় যেসব কাজ করা মাকরুহ

    রোজায় যেসব কাজ করা মাকরুহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোজা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মসংযমের অনুশীলন। রোজা থাকা অবস্থায় মুসলমানরা খাবার, পানাহার ও কিছু নির্দিষ্ট কাজ পরিহার করেন। কিছু কাজ আছে, যা রোজা ভেঙে দেয়, যেমন—খাওয়া-দাওয়া করা বা স্ত্রী-স্বামীর সঙ্গে সহবাস।

    আর কিছু বিষয় এমন যেগুলোর কারণে রোজা ভেঙে যায় না, তবে তাতে রোজা হালকা হয়ে যায়। শরিয়তের পরিভাষায় এসব কাজকে মাকরুহ বা অপছন্দনীয় কাজ বলা হয়। নিম্নে রোজাদারের জন্য মাকরুহ কাজগুলো তুলে ধরা হলো—
    ১. মিথ্যা বলা, পরনিন্দা, গালি দেওয়া, অনর্থক গল্প-আড্ডা, কাউকে কষ্ট দেওয়া। এসব কাজ সব সময়ের জন্যই হারাম। রোজা রেখে এগুলো করা আরো গুরুতর। হাদিসের ভাষ্যানুসারে এসব কাজে রোজার মহিমা ক্ষুণ্ন হয়।

    ২. রোজা রেখে বিনা প্রয়োজনে কোনো কিছুর স্বাদ নেওয়া এবং কোনো কিছু দাঁত দিয়ে চাবানো। নারীদের জন্য তরকারির লবণ দেখা প্রয়োজনের অন্তর্ভুক্ত, বিশেষত যখন তাঁর স্বামী বদমেজাজি হয়।

    লবণ দেখার অর্থ হলো চিহ্বা দ্বারা লবণ পরিমাপ করে সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া। একইভাবে কোনো শিশুকে যদি দাঁত দিয়ে খাবার চিবিয়ে দেওয়ার প্রয়োজন থাকে তবে তা করা যাবে; যখন খাবার চিবিয়ে দেওয়ার মতো রোজাহীন কোনো ব্যক্তি থাকবে না এবং বিকল্প কোনো খাবারও থাকবে না। (দুররুল মুখতার : ৩/৪৫৩)
    ৩. কোনো নারী-পুরুষের জন্য রোজা থেকে পরস্পরকে চুমু খাওয়া, আলিঙ্গন করা ও শরীর স্পর্শ করা মাকরুহ, যখন বীর্যপাত ও সঙ্গমে লিপ্ত হয়ে যাওয়ার ভয় থাকে। একইভাবে ঠোঁটে চুমু খাওয়াও মাকরুহ, চাই সঙ্গম ও বীর্যপাতের ভয় থাকুক বা না থাকুক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন