বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • পিয়া জান্নাতুলের আহ্বান: মানবিক হবার চেষ্টায় এগিয়ে আসুন

    পিয়া জান্নাতুলের আহ্বান: মানবিক হবার চেষ্টায় এগিয়ে আসুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার মা-হারা বাচ্চা বানরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে যত্ন ও মমতায় আঁকড়ে ধরে আছে। এই দৃশ্য মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকেও ছুঁয়ে গেছে। তবে তিনি বিভিন্ন ব্র্যান্ড এই অসহায়ত্বকে পুঁজি করার প্রচারণা কৌশল নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন।

    এক পোস্টে পিয়া লিখেন, ‘দেখলাম ও (বাচ্চা বানর) একটা নরম খেলনা জড়িয়ে ধরে থাকে। সত্যি বলছি, ভিডিওটা দেখে খারাপ না লেগে পারে না। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু এরপর যেটা হলো, সেটা ভালো লাগেনি। অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করা শুরু করল, নিজের প্রোডাক্টের সাথে ওর গল্প জুড়ে দিল।’

    অসহায় প্রাণীর কষ্টকে ‘কনটেন্ট’ হিসেবে ব্যবহারের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘ইমোশনাল কথা লিখে মার্কেটিং করল। মানে একটা বাচ্চা প্রাণীর কষ্টও এখন কনটেন্ট। আমার কাছে এটা খুব স্বার্থপর লাগে। একটা অসহায় প্রাণীর আবেগকে নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক না।’

    পবিত্র রমজানের মাহাত্ম্য তুলে ধরে এই অভিনেত্রী আরও বলেন, ‘এখন তো রমজান। আমরা নিজেরাই রোজা রেখে বুঝি খিদা কী জিনিস। ইফতারের আগে পেটের সেই কষ্টটা তো আমরা ফিল করি। তাহলে ভাবেন, রাস্তায় থাকা প্রাণীগুলো যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের কেমন লাগে?’

    সবশেষে ভক্ত ও অনুসারীদের প্রতি মানবিক হওয়ার অনুরোধ জানিয়ে পিয়া লিখেন, ‘দয়া করে একটু মানবিক হই। সম্ভব হলে একটু খাবার দিই, একটু খেয়াল রাখি। রমজান আমাদের শুধু নিজের ইবাদত না, অসহায় প্রাণীদের প্রতিও দায়িত্ব মনে করিয়ে দিক।’

    প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন