বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ফিটনেস তারকা মায়াঙ্ক পাওয়ার আর নেই

    ফিটনেস তারকা মায়াঙ্ক পাওয়ার আর নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়াঙ্ক পাওয়ার আর নেই। গত ২৩ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তার এই অকাল মৃত্যুতে শোবিজ ও ফিটনেস সম্প্রদায়ে শোকের ছায়া নেমেছে।

    সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মায়াঙ্কের মৃত্যুর ঘটনায় তার টিম থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন ভাই, চ্যাম্পিয়ন, একজন পরামর্শদাতা এবং অনেকের জন্য অনুপ্রেরণা ছিলেন তিনি। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি বিবৃতিতে।

    মায়াঙ্কের মৃত্যৃতে তাকে স্মরণ করতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত রানা প্রতাপ বাগের সঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। যারা তাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে চেনেন, তাদের ওই সভায় সমবেত হওয়ার কথা রয়েছে।

    টেলিভিশন রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা-৭’-এর আসরে অংশ নেয়ার পর দর্শকের কাছে পরিচিত লাভ করেন মায়াঙ্ক। এতে তার সুর এবং আন্তরিক ব্যক্তিত্ব অনুষ্ঠানের নাটকীয়তা এবং প্রতিযোগিতায় আলাদা করে উপস্থাপন করে তাকে। শো থেকে তার বিদায় নেয়ার মুহূর্ত আবেগঘন পরিবেশ তৈরি করেছিল। বিশেষ করে তাকে যখন বলিউডের আইটেম গার্ল সানি লিওন অশ্রুসিক্ত চোখে জড়িয়ে ধরেন এবং নিখিল চিনাপা আলিঙ্গন করেন।

    মায়াঙ্ক টেলিভিশন ইন্ডাস্ট্রির বাইরে বডি বিল্ডিং জগতে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। বারবার মিস্টার ইন্ডিয়া খেতাব বিজয়ী এবং ফিটনেস পরামর্শদাতা মায়াঙ্ক দীর্ঘদিন প্রশিক্ষণ এবং কোচিংয়ে নিবেদিত ছিলেন। তরুণ ক্রীড়াবিদদের শৃঙ্খলা এবং মনোযোগের সঙ্গে খেলায় সক্রিয় থাকতে অনুপ্রাণিত করতেন।

    সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় ছিলেন মায়াঙ্ক। সেখানে প্রায়ই কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা ও মানসিক শক্তির প্রতি প্রতিশ্রুতিবব্ধ দেখা গেছে তাকে। তবে তিনি তারকা খ্যাতি থাকার পরও ব্যক্তিজীবনকে সবসময় দূরে রেখেছেন। সম্পর্ক বা বৈবাহিক অবস্থার ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো কিছু জানা যায়নি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন