সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj

বিবাহপ্রার্থীদের আশা জাগানো রমজানের রাতের আমল

বিবাহপ্রার্থীদের আশা জাগানো রমজানের রাতের আমল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জামিয়া দারুল উলূম করাচির সাবেক শাইখুল হাদীস ও সদর মুফতী রফী উসমানী রহ. দীর্ঘ বছর ধরে যে এক বিশেষ আমল প্রচার করেছেন, তা এখনো অনেক মানুষকে উপকৃত করছে। বিশেষ করে যারা বিয়ে বা বিবাহ সংক্রান্ত বিষয়ে চিন্তিত, তারা এই আমলটি অনুসরণ করতে পারেন।

এই আমলটি কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নাত হিসেবে গণ্য নয়। এটি শুধুমাত্র পরীক্ষিত একটি বুয়ুর্গের আমল হিসেবে বিবেচিত হলে বিদআতের আশঙ্কা নেই।

আমলের সময়:
– ১২ই রমজান রাত বা ১১ই তারিখের তারাবীহের পর এবং শেষরাতের তাহাজ্জুদের সময়।

আমলের নিয়ম:

  • প্রথমে ১০১ বার দুরুদ শরীফ (দুরুদে ইব্রাহীম) পাঠ করতে হবে।
  • এরপর দুই রাকআত করে মোট ১২ রাকআত নফল নামাজ পড়বেন। প্রতিটি রাকআতে সুরা ফাতিহার পরে ১২ বার সূরা ফীল পাঠ করতে হবে।
  • নামাজ শেষে পুনরায় ১০১ বার দুরুদে ইব্রাহীম পাঠ করবেন।
  • এরপর রাসূল ﷺ-এর উদ্দেশ্যে এই আমলের সওয়াব ঈসা’ল করবেন।
  • বিবাহের জন্য দোয়া করার পর কোনো কথাবার্তা না বলে ঘুমাতে যাবেন।

বিশেষ দিকনির্দেশনা অনুযায়ী, যাদের উচ্চাশা বা ক্যারিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে, তাদের বিষয়টি ছেড়ে দিয়ে ফিকির করা উচিত। কিছু মানুষ প্রস্তাব রিজেক্ট করে দেন, ফলে বিবাহে বাধা সৃষ্টি হয়।

তাছাড়া, জ্বিন, জাদু বা বদনজরের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা অবশ্যই রুকইয়াহ করবেন। এমন সমস্যার কারণে অনেকের বিয়ে দীর্ঘায়িত হতে পারে।

প্রয়োজনীয় শর্ত:
– নিয়মিত দোয়া ও সাদকাহ করতে হবে।
– যতদিন বিয়ে না হয়, ধৈর্য ধরে নিজেকে গড়ে তুলতে হবে।
– আল্লাহর ইচ্ছায়ই সকল কাজ সিদ্ধ হয়, তাই ধৈর্য, দোয়া ও রুকইয়াহ চালিয়ে যেতে হবে।

শেষে, আল্লাহ পাক আমাদের জন্য নেক ও সৎ জীবনসঙ্গী প্রদান করুন – এই দোয়া সকলের জন্য উচিৎ। আমীন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন