বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন মডেল ইকরা

    স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন মডেল ইকরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকি তার সাবেক স্বামী ও পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি তিনি আইনের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    ডেইলি পাকিস্তান জানায়, ইকরা দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, গত ১১ ফেব্রুয়ারি তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয় এবং সাবেক স্বামী ছুরি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এই ঘটনার পর তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

    ইকরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষত ও মামলার কপির ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘদিন চুপ থাকার পর উপলব্ধি করেছেন, নীরবতা ভুক্তভোগীকে রক্ষা করে না, বরং অত্যাচারীকে শক্তিশালী করে। তাই তিনি শুধু নিজের জন্য নয়, অন্য নারীদেরও সাহস যোগানোর উদ্দেশ্যে মুখ খুলেছেন।

    তিনি জানান, বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং প্রত্যেক নারীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করছেন। ইকরা অন্যান্য নারীদের অনুরোধ করেছেন, অন্যায় সহ্য না করে আইনি সহায়তা নেওয়া উচিত।

    এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার সাহসের প্রশংসা করছেন, আবার কেউ কেউ বিচার প্রক্রিয়ার ফলাফলের দিকে নজর রাখছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন