বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • মুসলিম হিসেবে ট্যাটু নিয়ে অপু বিশ্বাসের কৌতূহল

    মুসলিম হিসেবে ট্যাটু নিয়ে অপু বিশ্বাসের কৌতূহল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হঠাৎই ‘ইসলামে ট্যাটু’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি জানতে চান, একজন মুসলিম হিসেবে শরীরে ট্যাটু করানো কি সঠিক বা গ্রহণযোগ্য কিনা।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে অপু বিশ্বাস লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে অনুরাগীদরে কাছে নিজের প্রশ্ন ছুঁড়েন। ক্যাপশনে লেখেন,

    আব্রাহাম ট্যাটু করতে চাচ্ছে। একজন মুসলিম হিসেবে এটা কি সঠিক প্লিজ কমেন্ট করবেন।

    এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা। একজন লেখেন, ‘ইসলামে ট্যাটু নিষিদ্ধ। বাচ্চাদের না করাই ভালো।’
     
    আরেকজন লেখেন, ‘বাঁশটা জায়গা মতো দিছেন আপু। তবে আব্রামকে ট্যাটু করাবেন না। এটা ইসলামে নাই। এদিকে একজন মুসলিম নায়িকা হাতে ট্যাটু করেছে। কেমন জানি মনে হচ্ছে বাঁশটা তাকেই দিছেন।’

    ভক্তদের মন্তব্যের ঘরে অবশ্য নিজের প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।  ‘ইসলামে ট্যাটু’ নিয়ে প্রশ্ন কোনো নায়িকার উদ্দেশে কি না সে বিষয়টিও পরিষ্কার করেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস।
     
    বর্তমানে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামের দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ লাস্যময়ী চিত্রনায়িকাকে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন