বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ঋতুপর্ণা ও রোহিতের নতুন সিনেমায় দারুন জুটি

    ঋতুপর্ণা ও রোহিতের নতুন সিনেমায় দারুন জুটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই পর্দায় নতুন কোনো জাদু। এবার সেই জাদুতে নতুন মাত্রা যোগ করতে আসছেন বলিউডের পরিচিত মুখ রোহিত রায়। দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় জুটি বাঁধছেন তারা। সিনেমার নাম ‘জয়িতা’। মানবিক মূল্যবোধ ও সম্পর্কের গভীর টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই চলচ্চিত্র।

    বর্তমানে কলকাতায় এই ছবির শুটিং পুরোদমে চলছে। নামভূমিকায় অর্থাৎ ‘জয়িতা’ হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অন্যদিকে তার বিপরীতে ‘শুভেন্দু’ চরিত্রে অভিনয় করছেন রোহিত রায়। ছবির গল্প আবর্তিত হয়েছে শুভেন্দুর একাকীত্বকে কেন্দ্র করে। 

    জীবনের নানা সমস্যায় জর্জরিত ও নিঃসঙ্গ শুভেন্দুর দেখাশোনার দায়িত্ব পান জয়িতা। সেবা করতে গিয়েই জয়িতা বুঝতে পারেন, শুভেন্দুর আসল সমস্যা কোনো শারীরিক ব্যাধি নয়, বরং চরম একাকীত্ব। এই একাকীত্ব দূর করে শুভেন্দুর জীবনে জয়িতা কীভাবে পরিবর্তন আনেন, তা নিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনী।

    সহকর্মী রোহিত রায় প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘রোহিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। এর আগেও আমরা তিনটি ছবিতে কাজ করেছি। ও যেমন ভালো অভিনেতা, মানুষ হিসেবেও চমৎকার। এই ছবির শুভেন্দু চরিত্রটি ওর জন্য একদম মানানসই।’

    কলকাতায় শুটিং করতে পেরে উচ্ছ্বসিত রোহিত রায়ও। তিনি জানান, তিলোত্তমার প্রতি তার আলাদা এক টান রয়েছে। এখানে কাজ করার অনুভূতি বরাবরই বিশেষ, তাই সুযোগ পেলেই কলকাতায় শুটিং করতে মুখিয়ে থাকেন তিনি।

    উল্লেখ্য, ‘জয়িতা’ ছবিটি পরিচালনা করছেন জিৎ দত্ত। এর আগে ‘পটাদার কীর্তি’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। মজার বিষয় হলো, সেই ছবিটির প্রযোজনা করেছিল ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’। তবে এবার জিতের পরিচালনায় এই ছবির উপস্থাপক হিসেবে থাকছেন স্বয়ং ঋতুপর্ণা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন