সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj

তাহাজ্জুদ থেকে তারাবি: রমজানে জীবনের পরিবর্তনের রুটিন

তাহাজ্জুদ থেকে তারাবি: রমজানে জীবনের পরিবর্তনের রুটিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র রমজান মাসে জীবনকে পরিশুদ্ধ ও শক্তিশালী করার জন্য বিশেষ দৈনিক রুটিন (Power Routine) প্রকাশ করেছেন ইসলামিক অনুশীলক ফাতেমা আলী। তার মতে, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মা ও মনকে বদলানোর এক অনন্য সুযোগ।

ফাতেমা আলী জানিয়েছেন, রমজানের প্রতিটি সময় আলাদা গুরুত্ব বহন করে এবং সেই অনুযায়ী দৈনন্দিন ইবাদত ও আমল পরিকল্পনা করা উচিত।

শুরুর রাত (তাহাজ্জুদ):
রাতের শেষ মুহূর্তগুলো আল্লাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। তাহাজ্জুদ নামাজে ২, ৪ বা ৮ রাকাত পড়া, লম্বা সিজদায় কান্না করে দোয়া, ১০০ বার ইস্তিগফার ও ৫০ বার দরুদ শরীফ পাঠ করা গুরুত্বপূর্ণ।

ফজরের পর:
ফজর নামাজ শেষে ৩০–৪৫ মিনিট কুরআন তিলাওয়াত, সূরা ইয়াসিন বা সূরা মুলক পাঠ ও সকালবেলার যিকির মন ও দিনের কাজকে শক্তিশালী করে।

সকাল:
১৫ মিনিট যিকির ও দরুদ, ১৫ মিনিট কুরআনের অর্থ বা তাফসির অধ্যয়ন, এবং ৫ মিনিট দোয়া লিস্ট পড়া—ছোট ছোট এই আমলও জীবন পরিবর্তনের শুরু।

যোহরের পর:
যোহর নামাজের পর ২০ মিনিট সুন্নাহ ঘুম ও ১৫ মিনিট ইস্তিগফার ও তাসবিহ—এতে দিনের শক্তি সংরক্ষণ হয়।

আসরের পর:
আসর নামাজের পর ১ পারা কুরআন, ১০০ বার “লা ইলাহা ইল্লাল্লাহ” পাঠ এবং ইফতারের আগে ২০ মিনিট শুধু দোয়া।

ইফতার ও মাগরিব:
খেজুর ও পানি দিয়ে ইফতার, ইফতারের দোয়া পাঠ, মাগরিব নামাজ ও কম খাবার বেশি ইবাদত—এটি রমজানের একটি গোপন রহস্য।

এশা ও তারাবি:
এশা নামাজ ও তারাবি, ১৫ মিনিট কুরআন/যিকির, এবং ১০ মিনিট দিনের গুনাহের জন্য কান্না ও দোয়া।

ফাতেমা আলী বিশেষভাবে ৭টি দৈনিক আমল উল্লেখ করেছেন যা রোজ করা আবশ্যক:
১) ১ পারা কুরআন / ২০ মিনিট কুরআন তিলাওয়াত
২) ১০০ বার ইস্তিগফার
৩) ১০০ বার দরুদ শরীফ
৪) ১০০ বার “সুবহানাল্লাহ”
৫) ১০০ বার “আলহামদুলিল্লাহ”
৬) ১০০ বার “আল্লাহু আকবার”
৭) সকাল ও সন্ধ্যার যিকির

লাইলাতুল কদর (শেষ ১০ দিন):
২ রাকাত নফল, কুরআন তিলাওয়াত, দোয়া ও কান্না—বিশেষ করে “আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া فاعفُ عَنّي” দোয়া—এই রাত হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করেছেন ফাতেমা আলী।

“রমজান শুধু রোজা নয়, এটি নিজেকে বদলানোর মাস। যে মাসে আপনি সত্যিই বদলাতে পারবেন, তার জীবনও বদলে যাবে ইনশা আল্লাহ।”


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন