বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ‘জাজ সিটি’ ওয়েব সিরিজের মুক্তি কবে?

    ‘জাজ সিটি’ ওয়েব সিরিজের মুক্তি কবে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ আন্তর্জাতিক পরিসরে এবার নিজের কণ্ঠ ও অভিনয় দক্ষতা প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন। তার বলিউডে প্রথম প্রজেক্ট, ওয়েব সিরিজ ‘জাজ সিটি’, মুক্তির অপেক্ষায়। পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ; অবশেষে প্রকাশিত হয়েছে এই বহুল প্রতীক্ষিত সিরিজটির মুক্তির তারিখ।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আরিফিন শুভ তার ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে একটি পোস্টার শেয়ার করেন। জমকালো সেই পোস্টারেই উঠে এসেছে সিরিজটি মুক্তির চূড়ান্ত তারিখ। পোস্টারের নিচের অংশে স্পষ্ট করে লেখা রয়েছে, আগামী ১৯ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’ (Sony LIV)-এ স্ট্রিমিং হবে সিরিজটি।

    প্রকাশিত পোস্টারটিও যেন সত্তর দশকের এক জীবন্ত প্রতিচ্ছবি। পোস্টারের ঠিক মাঝখানে স্পটলাইটে দাঁড়িয়ে আছেন আরিফিন শুভ। পরনে সাদা টাক্সিডো, কালো বো-টাই আর ট্রাউজার। তার সামনে একটি মাইক্রোফোন ও পিয়ানো, যা ইঙ্গিত দেয় তার চরিত্রটি সংগীতের সঙ্গে যুক্ত। তার ঠিক পেছনেই গ্ল্যামারাস লুকে পিয়ানোতে মগ্ন এক নারী।

    পোস্টারের আবহজুড়ে রয়েছে রহস্য আর বারুদের গন্ধ। একদিকে স্যাক্সোফোন ও ট্রাম্পেট হাতে বাদক দল, অন্যদিকে ধ্বংসস্তূপ আর বন্দুকধারী পুলিশ; সব মিলিয়ে প্রেম, সংগীত আর সংঘাতের এক উত্তাল সময়ের গল্প বলছে এই পোস্টার।

    এর আগে প্রকাশ হওয়া টিজারে শুভকে দেখা গেছে ‘জিমি রায়’ চরিত্রে। সত্তর দশকের সেই চনমনে ও বর্ণিল আবহ তিনি নিজের মধ্যে পুরোপুরি ধারণ করে নিয়েছেন। কখনও ধূসর রঙের কাট স্যুটে আভিজাত্য, কখনও বা সেই সময়ের জনপ্রিয় রেট্রো হেয়ারস্টাইলে ‘রাফ অ্যান্ড টাফ’ লুক। মুখে সিগারেট নিয়ে হাঁটা কিংবা ফ্লোরে নাচ; সব মিলিয়ে বলিউডের মাটিতে নিজের শক্ত অবস্থান জানান দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন শুভ।

    টিজারটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। ভক্তদের মতে, আরিফিন শুভ বলিউডে বড় ধরনের ঝড় তুলতে যাচ্ছেন। ভারতীয় নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় এই সিরিজে শুভর বিপরীতে রসায়ন জমাবেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এছাড়া কলকাতা ও হিন্দি সিনেমার একঝাঁক তারকাকে দেখা যাবে এতে; এখন শুধু অপেক্ষা ১৯ মার্চের।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন