বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • প্যানক্রিয়াস টিউমার নিয়ে নিউইয়র্কে চিকিৎসাধীন শাহনূর

    প্যানক্রিয়াস টিউমার নিয়ে নিউইয়র্কে চিকিৎসাধীন শাহনূর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাহনূর প্যানক্রিয়াস প্যানক্রিয়াস টিউমারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন এই অভিনেত্রী। চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষার পর তার প্যানক্রিয়াসে টিউমার শনাক্ত হয়। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। জানা গেছে, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট মিললেই এক-দু’দিনের মধ্যে অপারেশন করা হতে পারে। বিলম্ব হলে শারীরিক জটিলতা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা।

    অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন শাহনূর। সেখানে তিনি লেখেন, জীবনে যদি কখনো তার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

    দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে ব্যক্তিগত স্বার্থের চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে বেশি গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের জন্য কাজ করার অভিজ্ঞতার কথাও জানান। বিলাসবহুল জীবন গড়ার চেয়ে মানুষের কল্যাণে কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে লেখেন শাহনূর। তার বিশ্বাস, মানুষের দোয়া-ই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে।

    উল্লেখ্য, ২০০০ সালে ‘জিদ্দি সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শাহনূরের। পরবর্তীতে অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। এছাড়া সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় আম্বিয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন। নায়ক রিয়াজ-এর বিপরীতে তার অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন