সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj

কেন সিজদাহ দিলে প্রশান্তি অনুভব হয়

কেন সিজদাহ দিলে প্রশান্তি অনুভব হয়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মানবদেহের সবচেয়ে জটিল অঙ্গ মস্তিষ্ক। সাধারণত আমরা জানি, একজন মানুষের মস্তিষ্কের প্রকৃত ওজন ১২০০–১৪০০ গ্রাম। তবে আশ্চর্যের বিষয় হলো, এই পরিমাণ ওজন আমাদের মাথার ভিতরে অনুভূত হয় না। বিজ্ঞানী এবং চিকিৎসাবিদদের মতে, এর কারণ হলো মস্তিষ্ক সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে ভাসমান থাকে।

সাধারণ পদার্থ বিজ্ঞান অনুযায়ী, কোনো বস্তু যদি তরলে ভাসে, তার অনুভূত ভর অনেক কমে যায়। এ কারণে ১২০০ গ্রামের মস্তিষ্ক আমাদের মাথায় মাত্র ৫০ গ্রামের মতো হালকা অনুভূত হয়।

আরেকটি চমকপ্রদ বিষয় হলো, সিজদা করার সময় আমরা বিশেষ ধরনের স্বস্তি অনুভব করি। যখন হাটু গেড়ে মাথা সামনে ঝুঁকে সিজদা করি, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড মস্তিষ্কের সামনের অংশে চলে আসে। এর ফলে মস্তিষ্কের উপর মাসাজের মতো প্রভাব পড়ে এবং রক্ত চলাচল বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা বলছেন, এ কারণেই সিজদায় স্বস্তি ও মনোশান্তি অনুভূত হয়।

এ বিষয়ে আল্লাহ তাআলা কুরআনে বলেন:

"ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَٰنِ مِن طِينٍ"
অর্থাৎ, “তিনি তাঁর প্রতিটি সৃষ্টিকে উত্তমভাবে সৃষ্টি করেছেন এবং মানুষের সৃষ্টি করেছেন মাটির মিশ্রণ থেকে।” (সুরা সাজদাহ, আয়াত ৭)

বিজ্ঞান ও ধর্ম মিলিতভাবে আমাদের দেখাচ্ছে, মস্তিষ্কের গঠন এবং প্রাকৃতিক নিয়মই আমাদের শারীরিক ও মানসিক স্বস্তির এক অবিস্মরণীয় উপায় নিশ্চিত করে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন