বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • নুসরাত-যশ-সায়ন্তিকা অগ্নিকাণ্ডে অল্পের জন্য বেঁচে গেলেন

    নুসরাত-যশ-সায়ন্তিকা অগ্নিকাণ্ডে অল্পের জন্য বেঁচে গেলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টলিউডের জনপ্রিয় তারকা নুসরাত জাহান, যশ দাশগুপ্ত, রাজনীতিবিদ ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পান। ঘটনা জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয় সূত্রে জানা গেছে,রোববার সকালে শিবরাত্রির পূজোর সময় পঞ্চম তলায় একটি বাড়ির ঠাকুরঘরে প্রদীপ জ্বালানো হয়। সেই প্রদীপ নিভে না যাওয়া এবং বাড়ির অন্য অংশে না থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ে।

    নুসরাত ও যশ তাদের দুই সন্তানকে সঙ্গে নিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে আসেন। নুসরাত লিখিত বার্তায় জানিয়েছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আমরা সবাই নিরাপদে আছি।’

    দমকলকর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

    পরিচালক শুভ্রজিৎ মিত্রও জানিয়েছেন, ‘শিবরাত্রির পূজার জন্য প্রদীপ জ্বালানো হয়েছিল, কিন্তু তা নিভিয়ে না যাওয়ায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’

    ভবনের অন্যান্য বাসিন্দারাও দমকলের সাহায্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ধন্যবাদ জানাতে হয় দমকল বাহিনীর তৎপরতায়, যা বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে দিয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন