বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • দক্ষিণী তারকাজুটি ৮০ কোটির প্রস্তাব প্রত্যাখ্যান

    দক্ষিণী তারকাজুটি ৮০ কোটির প্রস্তাব প্রত্যাখ্যান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালোবাসার মাসে দক্ষিণী দুই তারকা বিজয়-রাশমিকা একছাদের নিচে নিজেদের জীবনের গল্প শেয়ার করতে যাচ্ছেন। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে হায়দরাবাদে শোবিজের বন্ধুদের জন্য আলাদা সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা করেছেন তারা।

    তাদের বিয়ের বিশেষ অনুষ্ঠান সম্প্রচারে বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। তবে বিপুল অর্থের প্রস্তাব সত্ত্বেও সেটি নাকচ করে দিয়েছেন দুই তারকা।

    সাম্প্রতিক সময়ে বিয়ে-সংক্রান্ত ওটিটি প্রস্তাবগুলোর মধ্যে এটি ছিলো অন্যতম। তবে নয়নতারা ও ভিগনেশ শিবনের বিয়ের সময় যে ধরনের আইনি ও বাণিজ্যিক জটিলতা তৈরি হয়েছিল, তা মাথায় রেখেই সতর্ক এই জুটি। 

    বিয়ের আয়োজনকে বাণিজ্যিক রূপ না দিয়ে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিসরে রাখতে চান বিজয়-রাশমিকা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, চলতি মাসের ২৬ তারিখ বিয়ে করছেন তারা।

    রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সাল থেকে। তারা প্রথম একসঙ্গে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয় করেন। পরিচয় পর্ব থেকেই ভালো লাগা শুরু।

    ভালো লাগা আরও গভীর হয় ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। এরপর থেকেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে।

    ২০২৪-এ জুটি স্পষ্ট জানান যে, তারা ব্যক্তিজীবনে ‘সিঙ্গেল’ নন। তবে তাদের সঙ্গী কে, সে বিষয়ে বরাবরই চুপ ছিলেন। তবে গত বছরের শেষের দিকে বাগদানের খবর প্রকাশ্যে আনেন তারা। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন