শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • অরিজিৎ সিংয়ের রাজনীতি প্রসঙ্গে প্রকাশিত মন্তব্য

    অরিজিৎ সিংয়ের রাজনীতি প্রসঙ্গে প্রকাশিত মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গানের জগতের সুর সম্রাট অরিজিৎ সিং কোটি ভক্তের হৃদয় ভেঙে প্লেব্যাক গানের দুনিয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গায়কের এই আকস্মিক সিদ্ধান্তে পুরো সংগীতশিল্পী মহল স্তম্ভিত হয়ে গেছে। পাশাপাশি গুঞ্জন চলছে, তিনি রাজনীতিতে নাম লেখাতে পারেন।

    ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একটি দলের হয়ে দাঁড়াবেন বলেও দাবি করা হচ্ছিল। অবশেষে এসব জল্পনা নিয়ে মুখ খুলেছেন এই গায়ক।

    সম্প্রতি অরিজিৎ সিং আবহ সংগীত থেকে অবসরের ঘোষণা দেয়ার পর থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা শুরু হয়। ভারতের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম দাবি করে, অরিজিৎ সিং সক্রিয় রাজনীতিতে নামছেন। আবার, নিজের রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর রটে।

    পরবর্তীতে এই আলোচনার মোড় ঘোরে বিজেপিতে যোগদানের সম্ভাবনার দিকে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই গুঞ্জন বিনোদন দুনিয়া ছাপিয়ে রাজনৈতিক মহলেও শোরগোল ফেলে দেয়।

    এ প্রসঙ্গে দীর্ঘদিন নীরব থাকার পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ভক্তদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন অরিজিৎ। এক ভক্ত সরাসরি তার রাজনীতিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে মন্তব্যঘরে তিনি লেখেন, মানুষের কাজই হলো খবর তৈরি করা। লোক যা ইচ্ছা তাই বলে যাচ্ছে।

    যদিও অরিজিতের এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট, এখনই রাজনীতিতে নামার কোনো পরিকল্পনা তার নেই। যদিও তার এক্স হ্যান্ডেলটি এখনো ‘ভেরিফায়েড’ বা নীল টিকযুক্ত নয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন