শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় ব্যাড বানির পরিবেশনা

    ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় ব্যাড বানির পরিবেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লীগের চূড়ান্ত খেলা, সুপার বোল, চলাকালীন বিরতি শোকে জনপ্রিয় লাতিন গায়ক ব্যাড বানির পরিবেশনা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন, ব্যাড বানির পারফরম্যান্স যুক্তরাষ্ট্রের মর্যাদার জন্য অপমানজনক।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, এই বিরতি শো তার দেখা সবচেয়ে বাজে আয়োজনগুলোর একটি। তার ভাষায়, এতে যুক্তরাষ্ট্রের সাফল্য, সৃজনশীলতা কিংবা উৎকর্ষতার কোনো প্রতিফলন নেই। তিনি দাবি করেন, ব্যাড বানি কী গাইছেন তা কেউ বুঝতে পারে না। তার নাচের ভঙ্গি শিশুদের জন্যও অশোভন।

    ট্রাম্প আরও বলেন, এই আয়োজন যুক্তরাষ্ট্রের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি দেশের জন্য এক ধরনের ‘চপেটাঘাত’। তার মতে, যুক্তরাষ্ট্র প্রতিদিনই নতুন সাফল্য ও রেকর্ড গড়ছে। শেয়ারবাজার ও অবসর সঞ্চয় খাতেও অভূতপূর্ব অগ্রগতি হচ্ছে। সেই বাস্তবতার সঙ্গে এই বিরতি শোয়ের কোনো মিল নেই।

    এতেই থামেননি ট্রাম্প। তিনি অভিযোগ করেন, তথাকথিত মূলধারার গণমাধ্যম এই পরিবেশনাকে প্রশংসায় ভাসাবে, কারণ তারা বাস্তব জগতের সঙ্গে সংযোগ হারিয়েছে। একইসঙ্গে তিনি জাতীয় ফুটবল লিগের নতুন কিকঅফ নিয়ম বাতিলের দাবিও তোলেন।

    তবে খেলা শুরুর আগে তুলনামূলক ইতিবাচক সুরে ট্রাম্প লিখেছিলেন, ‘যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও শক্তিশালী ও উন্নত, আর সামনে আরও ভালো সময় অপেক্ষা করছে।’

    উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ব্যাড বানিকে আসন্ন সুপার বোলের বিরতি শোয়ের শিল্পী হিসেবে ঘোষণার পর থেকেই রক্ষণশীল মহলে বিতর্ক শুরু হয়। ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক কোরি লেওয়ানডোস্কি তখন প্রকাশ্যে এর বিরোধিতা করেন এবং কড়া মন্তব্য করেন।

    এদিকে ব্যাড বানির এই পরিবেশনা বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ চলতি বছরে যুক্তরাষ্ট্রে এটিই তার একমাত্র কনসার্ট উপস্থিতি। আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে অন্য কোনো অনুষ্ঠান রাখেননি। এক সাক্ষাৎকারে ব্যাড বানি জানিয়েছেন, অভিবাসন অভিযানের ভয়ও যুক্তরাষ্ট্রে সফর এড়িয়ে যাওয়ার একটি কারণ।

    এর আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ব্যাড বানিকে চেনেন না এবং এমন একজন শিল্পীকে কেন বিরতি শোয়ের জন্য বেছে নেওয়া হয়েছে তা অস্পষ্ট। এটি তার কাছে ‘অত্যন্ত হাস্যকর’ মনে হয়েছে।

    অন্যদিকে ব্যাড বানি বলেছেন, সুপার বোলের মঞ্চে পারফর্ম করা যুক্তরাষ্ট্রে বসবাসরত লাতিন জনগোষ্ঠীর জন্য এক ঐতিহাসিক অর্জন। তার মতে, এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং একটি সম্প্রদায়ের সম্মিলিত জয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন