শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ইভ্যালির রাসেল-শামীমা রাজধানীতে গ্রেফতার

ইভ্যালির রাসেল-শামীমা রাজধানীতে গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেলকে ফের গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবির গ্রেফতারের বিষয়টি তাদের জানানো হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করেছিল পুলিশ।

শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন