সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj

মাগরিবের সময়: শিশু ও বড়দের জন্য সতর্কতার প্রয়োজন

মাগরিবের সময়: শিশু ও বড়দের জন্য সতর্কতার প্রয়োজন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইসলামে মাগরিবের সময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নবী করিম ﷺ বলেছেন, সূর্য ডুবার সময় শাইত্বানদের কার্যক্রম সবচেয়ে সক্রিয় থাকে। এই সময় তারা চারদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষের অরক্ষিত অবস্থাকে সুযোগ হিসেবে ব্যবহার করে।

শাইত্বান নোংরা, অগোছালো এবং নাপাক জায়গায় অবস্থান করতে পছন্দ করে। তাই টয়লেট, আবর্জনার স্থান বা পরিত্যক্ত ঘর তাদের জন্য সবচেয়ে আকর্ষণীয়। শিশুদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর। মাগরিবের সময় শিশু বাইরে থাকলে বা অরক্ষিত থাকলে শাইত্বান শরীরে ঢুকে সাময়িক বা দীর্ঘ সময় অবস্থান করতে পারে। এর ফলে দেখা দিতে পারে – হঠাৎ কান্না, ভয়, অস্থিরতা বা রাতের ঘুমে চমকে ওঠা।

বিশেষ করে নোংরা ডায়াপার বা প্রস্রাব-পায়খানার গন্ধ শিশুদের জন্য শাইত্বানের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। তাই অভিভাবকদের উচিত শিশুদের মাগরিবের সময় নিরাপদে রাখা, ঘর পরিষ্কার রাখা এবং নাপাক জায়গা বন্ধ রাখা।

বড়দের ক্ষেত্রেও শাইত্বান সাময়িকভাবে প্রভাব ফেলতে পারে। এর ফলে হঠাৎ ভয়, অজানা দুশ্চিন্তা, অস্থিরতা বা বিষণ্নতার মতো সমস্যা দেখা দিতে পারে।

নবী করিম ﷺ আমাদের নির্দেশ দিয়েছেন – নিয়মিত সকাল ও সন্ধ্যার যিকির পড়া, শিশুদের উপর দোয়া করে ফুঁ দেওয়া এবং মাগরিবের সময় শিশুদের বাইরে না রাখার মাধ্যমে তাদের সুরক্ষা নিশ্চিত করা।

শাইত্বানের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য ঘর পরিষ্কার রাখা, নাপাক জায়গা বন্ধ রাখা এবং মাগরিবের সময় পরিবারের সতর্কতা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে শিশুদের, শাইত্বানের অনিষ্ট থেকে রক্ষা করুন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন