সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • শবে বরাত কবে? শাবানের চাঁদের সন্ধান আজ মধ্যপ্রাচ্যে

    শবে বরাত কবে? শাবানের চাঁদের সন্ধান আজ মধ্যপ্রাচ্যে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ রোববার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা যাবে কি না, তা খুঁজে দেখা হবে। ওই অঞ্চলে রজব মাসের ২৯তম দিন চলছে আজ। শাবান মাসের ১৫তম রাতে পালিত হয় শবে বরাত। যদিও দক্ষিণ এশিয়ার মতো আরব অঞ্চলে এ রাতে বড় আয়োজন দেখা যায় না।

    সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের কোথাও শাবানের অর্ধচন্দ্রের দেখা মেলার সম্ভাবনা নেই। ফলে কাল সোমবার ৩০তম দিন পূর্ণ করে আগামী মঙ্গলবার শুরু হবে আরবি বর্ষপঞ্জিকার অষ্টম মাস।

    আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ বলেছেন, আজ শাবানের চাঁদের জন্ম হলেও এটি সূর্যাস্তের আগেই অস্ত যাবে। ফলে কোনোভাবেই চাঁদটি দেখা যাবে না। কিন্তু কাল সোমবার খালি চোখেই এটি দেখা যাবে।

    তিনি জানিয়েছেন, বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া, আলবেনিয়াতেও কাল সোমবার টেলিস্কোপের মাধ্যমে শাবানের চাঁদ দেখা যেতে পারে।

    যেহেতু ১৫ শাবানের রাতে শবে বরাত পালিত হয় সে হিসাবে মধ্যপ্রাচ্যে শবে বরাত হবে ৩ ফেব্রুয়ারি। অপরদিকে বাংলাদেশেও যদি কাল সোমবার শাবানের চাঁদের দেখা মেলে তাহলে ৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে পবিত্র এ রাত। তবে কাল চাঁদ না উঠলে ৪ ফেব্রুয়ারি রাতে হবে শবে বরাত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ