শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • আমি শুধু ভালো কাজ করি, কম পারিশ্রমিকের জন্য আপস করি না: মিমি চক্রবর্তী

    আমি শুধু ভালো কাজ করি, কম পারিশ্রমিকের জন্য আপস করি না: মিমি চক্রবর্তী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ক্যারিয়ার, পারিশ্রমিক ও ইন্ডাস্ট্রির কাজের ধরন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। মিমি জানিয়েছেন, তিনি কখনোই নিজের কাজের মানে আপস করেন না এবং কম পারিশ্রমিকে অভিনয়ও করতে চান না।

    মিমি বলেন, “আমি এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছি, কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাস এখনও বদলায়নি। অনেকেই আমাকে কাজে ডাকেন না কারণ আমি পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো দরদাম করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই, তাই পারিশ্রমিকে কেন আপস করব?”

    ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন মিমি। এমন চরিত্রের আইকনিক মানের জন্য তাকে এতদিনে কেন পাওয়া যায়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুপে চরিত্রটি ছিল ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারও পক্ষে সম্ভব নয়। তবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে ক্যারিয়ারের শুরুতেই এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পেরেছিলাম।”

    মিমি আরও বলেন, “আমি মেনে নিয়েছি যে ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই যাদের প্রযোজনা সংস্থা আছে। তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি বেছে কাজ করি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন