মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৪ কালকিনি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল আলীমুল আমীন জাতিসংঘ সফর: ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে তারেক রহমানের পুরান ঢাকায় চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে  পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী রুশ নির্বাচনে বড় ব্যবধানে পুতিনের দল
  • ২০২৬ সালে পবিত্র রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি

    ২০২৬ সালে পবিত্র রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি। তবে চাঁদ দেখার ওপর এটি নির্ভর করছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে।

    ইসলামের অন্যতম পবিত্র রাত লাইলাতুল কদর বা শবে কদর রমজানের শেষ ১০ রাতের যেকোনো এক রাতে অনুষ্ঠিত হয়। এ রাতে মুসলমানরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করেন, কারণ এ রাতেই পবিত্র কোরআন নাজিল হয়। এ সময় বেশি বেশি ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনা করা হয়।

    ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান শেষ হতে পারে বৃহস্পতিবার (১৯ মার্চ)। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিনের হতে পারে।

    মুসলিমদের জন্য, ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা একটি ধর্মীয় বাধ্যবাধকতা এবং আধ্যাত্মিক পবিত্রতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে রমজান কোন মৌসুমে আসে তার ওপর নির্ভর করে রোজা রাখার অভিজ্ঞতা ব্যাপকভাবে পরিবর্তিত হয়।

    মূলত, হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এখন চলছে রজব মাস। হিজরি মাস সাধারণ ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ