সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • ইচ্ছা পূরণের নামাজ: সালাতুল হাজতের সঠিক নিয়ম ও সময়

    ইচ্ছা পূরণের নামাজ: সালাতুল হাজতের সঠিক নিয়ম ও সময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামে কোনো হালাল ইচ্ছা পূরণের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করা হয়, যাকে সালাতুল হাজত বলা হয়। (ইবনু মাজাহঃ হা/১৩৮৫)

    সালাতুল হাজত মূলত তখন পড়া হয় যখন কোনো প্রয়োজনীয় বিষয় বা শারীরিক-মানসিক সমস্যা দেখা দেয়। নামাজটি যে কোনো সময় পড়া যায়, তবে নিষিদ্ধ ওয়াক্ত ব্যতীত।

    নিয়ম অনুযায়ী, এটি কোনো বিশেষ নিয়ম ছাড়া আদায় করা হয়। সাধারণ দুই রাকাত নফল নামাজের মতো অজু করে পড়া যায়। নামাজ শেষে আল্লাহর প্রশংসা ও নবী করিম সা.-এর ওপর দরুদ শরিফ পাঠ করার পর ব্যক্তিগত ইচ্ছা বা দুশ্চিন্তার জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়।

    দোয়ার উদাহরণ হিসেবে বলা যায়—

    ১. রাব্বানা আতিনা দোয়া:
    “رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ”
    উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্কিনা আজাবানা নার

    ২. মুনাজাতে বিশেষ দোয়া:
    “الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِينَ …”
    উচ্চারণ: লাইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন…

    সালাতুল হাজতের এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আল্লাহর কাছে প্রার্থনা গ্রহণের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং ব্যক্তিগত প্রয়োজন ও সমস্যার সমাধানে সহায়তা করে। (তিরমিজি, মিশকাতঃ হা/৮৭৩, আবু দাউদঃ ১৩১৯; সালাত অধ্যায়-২)


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ