শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • দীপিকার রোমান্টিক কমেডি ফেরার পরিকল্পনা

    দীপিকার রোমান্টিক কমেডি ফেরার পরিকল্পনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবার রোমান্টিক কমেডি ঘরানার সিনেমায় কাজ করতে আগ্রহী। তবে তিনি জানিয়েছেন, বর্তমানে এমন গল্প বা কনটেন্টে খুব কম প্রযোজক ও নির্মাতা আগ্রহ দেখাচ্ছেন।

    চলতি মাসের শুরুতে ৪০ বছরে পা রাখার আগে ভক্তদের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে বসেছিলেন দীপিকা। সেই আড্ডায় এক ভক্ত জানতে চান, কবে আবার তাকে রোম-কমে দেখা যাবে। জবাবে দীপিকা বলেন, খুব শিগগিরই এমন কিছু করার আশা রাখেন তিনি। দর্শক হিসেবেও, অভিনেত্রী হিসেবেও এই ঘরানার সিনেমা তার ভীষণ প্রিয়। তবে তার মতে, বর্তমানে দর্শক ও ইন্ডাস্ট্রির চাহিদা কিছুটা ভিন্ন দিকে ঝুঁকছে। তবুও অনেক মানুষ যদি রোমান্টিক কমেডি দেখতে চান, তাহলে সেটি বড় একটি দর্শকগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে বলেই তিনি মনে করেন।

    অনুষ্ঠান চলাকালীন ভক্তদের মধ্যে উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। কেউ চাইছিলেন রণবীর সিংয়ের সঙ্গে দীপিকাকে রোম-কমে দেখতে, কেউ আবার হৃত্বিক রোশান বা শাহরুখ খানের নাম প্রস্তাব করেন। উপস্থাপক মজার ছলে জানতে চান, কাকে নিয়ে রোমান্টিক কমেডি করতে চান দীপিকা। ভক্তদের চিৎকারে সবচেয়ে বেশি সমর্থন পায় রণবীর সিংয়ের নাম। তখন হাসতে হাসতে দীপিকা বলেন, ধুরন্ধর টাইপের সিনেমা ঠিক আছে, কিন্তু রোমান্টিক কমেডিও দরকার।

    দীপিকা আরও জানান, থিয়েটারে হোক বা ওটিটি রোমান্টিক কমেডিতে কাজ করার সুযোগ পেলে তিনি খুশিই হবেন। তবে বাস্তবতা হলো, এই মুহূর্তে নাটক, প্রেমের গল্প বা হালকা মেজাজের সিনেমার জন্য খুব কম প্রযোজক এগিয়ে আসছেন। তার টিম নিয়মিত এমন গল্প খোঁজে, কিন্তু নতুন লেখাও খুব একটা তৈরি হচ্ছে না বলে জানান তিনি।

    সবশেষ ২০২৪ সালে ‘ফাইটার’, ‘কাল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংহাম এগেইন’-এ দেখা গেছে দীপিকাকে। সামনে শাহরুখ খানের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ এবং আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলির নতুন একটি সিনেমাতে অভিনয় করার কথা রয়েছে তার। উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দীপিকা ও রণবীরের ঘর আলো করে জন্ম নেয় তাদের কন্যা দুয়া।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন