সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • আল্লাহর জিকিরেই মেলে প্রকৃত শান্তি

    আল্লাহর জিকিরেই মেলে প্রকৃত শান্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানুষের আত্মিক শান্তি ও হৃদয়ের স্থিরতা অর্জনে মহান আল্লাহর জিকিরের গুরুত্ব অপরিসীম। আরবি শব্দ 'জিকির'-এর আভিধানিক অর্থ হলো স্মরণ করা বা উল্লেখ করা।

    ইসলামি শরিয়তে জিকির একটি স্বতন্ত্র ইবাদত। জিকিরের মাধ্যমে মূলত মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় এবং তাঁর সন্তুষ্টি অর্জন করা হয়। পবিত্র কুরআনেও বলা হয়েছে, একমাত্র আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়।

    মহান আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেয়া হয়েছে কোরআন ও হাদিসে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেইসব নামেই ডাকবে..।’ (সুরা আরাফ: ১৮০)

     হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার ঝাঁকি দিলেন; এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার ঝাঁকি দেয়ার পর অনেক পাতা ঝরল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
     
    নিশ্চয় সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা-ইলা-হা ইল্লাহ ও আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন (শীতকালে) গাছ তার পাতা ঝরায়। (মুসনাদে আহমাদ: ১২৫৩৪)
     
    জিকিরগুলো হলো:

    • এক. سُبْحَانَ اللَّهِ  : সুবহানাল্লাহ: আর আল্লাহ তাআলা অতি পবিত্র।
    • দুই. اَلْحَمْدَ لِلَّهِ  : আলহামদুলিল্লাহ: সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য।
    • তিন. لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ  : লা ইলাহা ইল্লাল্লাহু: আর আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই।
    • চার. وَاللَّهُ أَكْبَرُ : ওয়াল্লাহু আকবার: এবং তিনি অতি মহান।

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ