শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

বিএনপি নেতা ও ব্যবসায়ী জাবেদ উদ্দিনের সংবাদ বিবৃতি: মিথ্যা অভিযোগ ও হুমকির নিন্দা

বিএনপি নেতা ও ব্যবসায়ী জাবেদ উদ্দিনের সংবাদ বিবৃতি: মিথ্যা অভিযোগ ও হুমকির নিন্দা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নবাবপুরের ইলেকট্রিক্যাল ব্যবসায়ী ও জামিন টাওয়ার মার্কেটের স্বত্বাধিকারী শেখ মোঃ জাবেদ উদ্দিন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, তিনি ১৯৯১ সাল থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত এবং ১৯৯৪ সালে মরহুম নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কমিটিতে বৃহত্তর কোতোয়ালি থানার ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে যুবদল এবং বর্তমানে মূল দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

জাবেদ উদ্দিন জানান, ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টন পার্টি অফিসে বিএনপির জনসভায় আওয়ামী লীগের বরবচিত হামলায় তিনি আহত হন। পরে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়। তিনি বলেন, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি এবং কিছু থানার পুলিশ সদস্য তাকে বিএনপির সক্রিয় নেতা হিসেবে চিহ্নিত করে অসংখ্য মামলা ও অপপ্রচারের মাধ্যমে তাকে হুমকির মুখে ফেলছেন।

তিনি আরও উল্লেখ করেন, তার প্রতিষ্ঠানে দীর্ঘ ১০ বছর কর্মরত কেয়ারটেকারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর, ওই ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, এডিট করা ছবি এবং ভুয়া কল রেকর্ড ছড়িয়ে দিয়ে সামাজিক মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছেন। পাশাপাশি মার্কেট দখল ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকিরও অভিযোগ রয়েছে।

জাবেদ উদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি এই পরিস্থিতিতে আইনি ও প্রশাসনিক সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং আইজিপির প্রতি অনুরোধ জানাচ্ছেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে করা অভিযোগ, প্রচারিত ছবি ও কল রেকর্ড সম্পূর্ণ মিথ্যা এবং তিনি এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

তিনি তীব্রভাবে এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, “বিনা কারণে অপপ্রচার ও হুমকি একজন নাগরিকের জন্য গ্রহণযোগ্য নয়। আমি আইনি পথে সকল ব্যবস্থা নেব এবং অবৈধ কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন