সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • রিজিক বৃদ্ধির জন্য তিনটি গুরুত্বপূর্ণ দোয়া

    রিজিক বৃদ্ধির জন্য তিনটি গুরুত্বপূর্ণ দোয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলাম ধর্মে রিজিক বা জীবিকার বৃদ্ধি ও সুরক্ষার জন্য বিশেষ কিছু দোয়া রয়েছে।  নিয়মিত এই দোয়াগুলো পড়লে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায়।

    ১. রিজিক লাভ ও প্রয়োজন পূরণের দোয়া

    উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।
    আরবি: رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
    অর্থ: “হে আমার রব! আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী।”
    সূরা আল-কাসাস, আয়াত ২৪ অনুসারে, নবী মূসা (আ.) এই দোয়ার পরই রিজিক, বিয়ে ও বাসস্থানের ব্যবস্থা হয়েছিল।

    ২. রিজিক লাভ ও ঋণ মুক্তির দোয়া

    উচ্চারণ: আল্লাহুম্মাকফিনি বিহালালিকা 'আন হারামিকা, ওয়া আঘনিনি বিফাদলিকা 'আম্মান সিওয়াক।
    আরবি: اللهم اكفني بحلالك عن حرامك، وأغْنِنِي بِفَضْلِكَ عَمْنْ سِوَاكَ
    অর্থ: “হে আল্লাহ! আপনার হালাল রিজিক দিয়ে আমাকে এমনভাবে পরিপূর্ণ করুন, যাতে হারামে না যাই, এবং আপনার অনুগ্রহে এমন স্বয়ংসম্পূর্ণ করুন যাতে অন্য কারো মুখাপেক্ষী না হই।”
    হাদিস সূত্র: তিরমিজি, হাদিস ৩৫৬৩।

    ৩. বরকতময় রিজিকের জন্য দোয়া

    উচ্চারণ: আল্লাহুম্মারযুকনি রিযকান হালালান তইয়্যিবান মুবারাকান ফিহি।
    আরবি: اللَّهُمَّ ارْزُقْنِي رِزْقًا حَلَالًا طَيْبًا مُبَارَكًا فِيهِ
    অর্থ: “হে আল্লাহ! আমাকে এমন হালাল, পবিত্র ও বরকতময় রিজিক দিন, যাতে আপনার সন্তুষ্টি থাকে।”

    এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে জীবন ও জীবিকার ওপর আল্লাহর রহমত বৃদ্ধি পায় এবং ধন-সম্পদে বরকত আসে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ