সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • গিজার বিস্ফোরণ: শীতকালে কেন বেশি ঝুঁকিপূর্ণ?

    গিজার বিস্ফোরণ: শীতকালে কেন বেশি ঝুঁকিপূর্ণ?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতকালে গিজার বিস্ফোরণের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকে। সতর্কতা অবহেলার বা প্রযুক্তিগত ত্রুটির কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকিও বেড়ে যায়।জেনে নিন শীতকালে গিজার বিস্ফোরণ হওয়ার ৫টি প্রধান কারণ—

    ১. অতিরিক্ত গ্যাস বা চাপ সৃষ্টি: শীতে গিজার দীর্ঘ সময় চালু রাখলে ভেতরে অতিরিক্ত গ্যাস জমে যায়। প্রেশার রিলিজ সিস্টেম ঠিকমতো কাজ না করলে ভেতরে চাপ বেড়ে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে।

    ২. ভেন্ট পাইপ বা এক্সহস্ট বন্ধ থাকা: গিজারের গ্যাস বের হওয়ার পাইপে ময়লা, ধুলো বা বরফ জমে গেলে বিষাক্ত গ্যাস বের হতে পারে না। এতে গ্যাস জমে গিয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়।

    ৩. নিম্নমানের বা পুরনো গিজার ব্যবহার: পুরনো গিজারের সেফটি ভাল্ভ ও সেন্সর অনেক সময় অকেজো হয়ে যায়। নিম্নমানের গিজারে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি।

    ৪. গিজারে পানি প্রবাহে বাধা: পানির চাপ কম থাকলে বা পাইপে ব্লকেজ হলে গিজারের ভেতরে পানি অতিরিক্ত গরম হয়ে যায়। এতে তাপমাত্রা ও চাপ একসঙ্গে বেড়ে বিস্ফোরণ ঘটতে পারে।

    ৫. নিয়মিত সার্ভিসিং না করা: দীর্ঘদিন গিজার সার্ভিস না করলে ভেতরে স্কেল, মরিচা ও গ্যাস লিক তৈরি হয়। এসব অবহেলা শীতকালে বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
     
    নিরাপত্তা টিপস-
    ১. ভালো মানের গিজার ব্যবহার করুন
    ২. বছরে অন্তত একবার সার্ভিসিং করান
    ৩. বাথরুমে জানালা বা ভেন্টিলেশন রাখুন
    ৪. দীর্ঘ সময় গিজার চালু রেখে গোসল করবেন না


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ