সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • বিপদে পড়লে পাঠ করুন এই দোয়া

    বিপদে পড়লে পাঠ করুন এই দোয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী ঐতিহ্যে বিপদকালীন এক শক্তিশালী দোয়ার উল্লেখ করা হয়েছে, যা মুসলিম উম্মাহকে সংকটময় পরিস্থিতিতে আশ্বাস ও সাহস প্রদান করে।

    “রব্বি ইন্নি মাগলুবুন ফানতাসির” (رَبِّ أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ) দোয়ার অর্থ, “হে আমার পালনকর্তা! আমি তো অসহায় (পরাজিত), অতএব আপনি আমায় সাহায্য করুন।” (সূরা আল-ক্বামার, আয়াত: ১০)।

    এই দোয়াটি বিশেষত সেই সময়ে পাঠ করা যেতে পারে—
    ১. যখন বারবার চেষ্টা করেও কোনো কাজে সফল হওয়া যায় না।
    ২. নিজেকে অসহায় বা নিরুপায় মনে হলে।
    ৩. অন্যায়ভাবে কেউ জুলুম করলে।
    ৪. চারপাশের পরিস্থিতি প্রতিকূল হলে।

    ইতিহাসের আলোকে দেখা যায়, হযরত নূহ (আ.) দীর্ঘ ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরও তাঁর কওম তাঁকে প্রত্যাখ্যান করেছিল। তখন তিনি চরম অসহায় বোধ করে আল্লাহর নিকট এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ তাঁর দোয়া কবুল করে এক মহাপ্লাবনের মাধ্যমে বিজয় দান করেছিলেন।

    বিপদে ধৈর্য ধারণের পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে। আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখলে তিনি সর্বদা কোনো না কোনো উপায় বের করে দেবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ