শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • মেহজাবীন চৌধুরীর স্টাইলিস্ট লুক অ্যাওয়ার্ড নাইটে

    মেহজাবীন চৌধুরীর স্টাইলিস্ট লুক অ্যাওয়ার্ড নাইটে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেহজাবীন চৌধুরী নাটক ও ওটিটির জগৎ ছাড়িয়ে বড় পর্দাতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন । ফ্যাশন সেন্সেও তার ঝলক নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নতুন লুকে হাজির হন এই অভিনেত্রী।

    সামাজিক মাধ্যমে সরব এই অভিনেত্রী নিয়মিতই নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সাথে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হলো না।  

    গত রাতে বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হন মেহজাবীন। সেখান থেকে চলচ্চিত্র বিভাগের শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননাও পান তিনি। এমন সাফল্যের সঙ্গে আলোচনায় চলে এসেছে তার এক নজরকাড়া লুক।

    সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায়, এদিন সন্ধ্যায় স্বামী নির্মাতা আদনান আল রাজীবকে নিয়ে উপস্থিত হন মেহজাবীন। সেখানে তাদের উপস্থিতিতে সবার মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে জমকালো এই আয়োজনে মেহজাবীনের স্টাইলিশ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

    অনুষ্ঠান শেষে মেহজাবীন ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিতে তাকে দেখা যায়, একটি উজ্জ্বল কালো রঙের লং গাউনে। পোশাকটির উপরিভাগে দেখা যায় টাই-আপ ডিটেইল; যার তার পোশাকের আভিজাত্য বাড়িয়ে দিয়েছে।

    তার অনবদ্য লুক ও হেয়ারস্টাইলও নজর কেড়েছে ভক্তদের। সাইড-পার্টেড, নিচের দিকে হালকা কার্ল করা হেয়ার স্টাইল; মেকআপে ছিল গ্লসি টাচ এবং ঠোঁটে মানানসই ডার্ক শেডের লিপস্টিক। কানে পরেছিলেন সাদা মুক্তার ইয়ারিংস। সঙ্গে হাতে ছিল স্টাইলিশ হ্যান্ডব্যাগ; সব মিলিয়ে তার পুরো লুকে ছিল আভিজাত্য ও আধুনিকতার ছোঁয়া। ক্যাপশনে লিখেছেন, ‘বিএফডিএ অ্যাওয়ার্ড নাইট লুক।’  

    মেহজাবীনের এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি। কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘সকাল সকাল মনটা ভালো হয়ে গেল, জাস্ট লুকিং ওয়াও!’ অনেকে তাকে ‘গর্জিয়াস’ বলে অভিহিত করেছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন