সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • পবিত্র রজব মাসের অনন্য ফজিলত

    পবিত্র রজব মাসের অনন্য ফজিলত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হিজরি সনের সপ্তম মাস পবিত্র ‘রজব’। ‘রজব’ শব্দের আভিধানিক অর্থ হলো সম্মান ও মর্যাদা। ইসলামের ইতিহাসে এবং শরিয়তের দৃষ্টিতে এই মাসটি অত্যন্ত বরকতময় ও মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা যে চারটি মাসকে 'আশহুরে হুরুম' বা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন, রজব তার মধ্যে অন্যতম।

    রজব এবং পরবর্তী শাবান মাস মূলত পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। মুসলিম উম্মাহর কাছে এই দুই মাস হলো রমজানের প্রস্তুতির সময়। এই মাসে মুমিনরা নফল রোজা, দান-সদকা এবং বেশি বেশি ইবাদতের মাধ্যমে নিজেদের আত্মিক পরিশুদ্ধি ঘটান, যেন তারা রমজানের পূর্ণ বরকত লাভে সক্ষম হন

    হাদিস শরিফে এসেছে, রজব মাস শুরু হলে মহানবী হজরত মুহাম্মদ (সা.) রমজানের জন্য বিশেষভাবে দোয়া করতেন। হজরত উম্মে সালমা (রা.) বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, এরপর রজব মাসে।
    হজরত আয়েশা (রা.) বলেন, রজব মাস এলে রসুলুল্লাহ (সা.)-এর ইবাদতের আধিক্য দেখেই আমরা তা বুঝতে পারতাম।

    কিছু বর্ণনায় এসেছে, রসুলুল্লাহ (সা.) রজব মাসে ১০টি, শাবান মাসে ২০টি এবং রমজান মাসে ৩০টি রোজা পালন করতেন। (দারিমি)

    রজব মাসের বিশেষ আমল
    রজব মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাসজুড়ে প্রিয় নবী (সা.) নিয়মিতভাবে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। পাশাপাশি প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বীজের রোজা পালনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

    এ মাসে নফল নামাজ আদায়ে বিশেষ যত্নবান হওয়ার নির্দেশনা রয়েছে। বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, চাশত (দোহা), আউয়াবিন, তাহিয়্যাতুল অজু এবং দুখুলুল মাসজিদ নামাজ আদায়ে মনোযোগী হওয়া উত্তম।

    হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত হাদিসে জানা যায়, রজব মাসের প্রথম তারিখে ১০ রাকাত নফল নামাজ আদায়ের ফজিলত রয়েছে।

    রজব মাসের মর্যাদাপূর্ণ রাতসমূহ
    হজরত ওমর (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রসুলুল্লাহ (সা.) বলেন, চারটি রাত অত্যন্ত মর্যাদাসম্পন্ন। সেগুলো হলো—
    রজব মাসের প্রথম রাত,
    শাবান মাসের মধ্যরাত (শবেবরাত),
    শাওয়াল মাসের প্রথম রাত (ঈদুল ফিতরের রাত),
    এবং জিলহজ মাসের দশম রাত (ঈদুল আজহার রাত)।

    আলেমদের মতে, রজব মাস হলো আত্মশুদ্ধি, তওবা ও ইবাদতের মাধ্যমে রমজানের প্রস্তুতি নেওয়ার শ্রেষ্ঠ সময়। এ মাসে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ