সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • না ফেরার দেশে লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিম

    না ফেরার দেশে লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা আবদুর রহিম আর নেই। তিনি রোববার (২৯ ডিসেম্বর) বাদ মাগরিব নিজের কক্ষে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    মাওলানার মৃত্যুতে মুসলিম সমাজে শোকের ছায়া নেমেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

    গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন লালবাগ মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস। তিনি বলেন, আজ সোমবার জোহরের নামাজের পর তার নিজ বাড়ি কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জে জানাজা অনুষ্ঠিত হবে।

    প্রখ্যাত আলেম এবং দ্বীনি শিক্ষার প্রচারক মাওলানা আব্দুর রহিমের জীবন ও কর্ম বর্তমান প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস। ১৯৪১ সালের ৫ জুলাই কুমিল্লার মুজাফফরগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

    মাওলানা আব্দুর রহিমের প্রাথমিক ও উচ্চতর শিক্ষার একটি বড় অংশ সম্পন্ন হয় কুমিল্লার প্রখ্যাত বুজুর্গ ও মুরুব্বি মাওলানা শেখ জী (রহ.)-এর তত্ত্বাবধানে। তাঁর সান্নিধ্যেই তিনি ধর্মীয় শিক্ষার গভীরে প্রবেশ করেন এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন।

    শিক্ষা জীবন শেষে উস্তাদ মাওলানা শেখ জী (রহ.)-এর হাত ধরেই তিনি ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া শারইয়্যাহ লালবাগ মাদ্রাসায় আসেন। সেখানে তিনি দীর্ঘ সময় দ্বীনি খেদমতে লিপ্ত থাকেন এবং জ্ঞানপিপাসু ছাত্রদের মাঝে ইলমে দ্বীনের আলো ছড়িয়ে দেন।

    তাঁর এই দীর্ঘ পথচলা এবং দ্বীনি কর্মকাণ্ড আজও ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষভাবে স্মরণীয়।

    মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, অসংখ্য নাতি-নাতনি এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে মুফতি সাঈদ আহমাদ দেশবাসীর কাছে পিতার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ