সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • বিমানে নামাজের সুবিধা দিচ্ছে এমিরেটস

    বিমানে নামাজের সুবিধা দিচ্ছে এমিরেটস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আকাশপথে ভ্রমণের সময় নামাজ আদায়ে যাত্রীদের সুবিধার জন্য নতুন পকেট নামাজের মাদুর চালু করেছে এমিরেটস এয়ারলাইনস। আগের সংস্করণের তুলনায় এটি একটু মোটা ও আরামদায়ক, পাশাপাশি সহজে বহনযোগ্য।

    এমিরেটস জানিয়েছে, তাদের বহরের সব ফ্লাইটেই এই পকেট নামাজের মাদুর পাওয়া যাবে। যাত্রীরা চাইলে ফ্লাইট চলাকালে কেবিন ক্রুদের কাছে সরাসরি অনুরোধ করলে মাদুরটি সরবরাহ করা হবে।

    এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, নতুন মাদুরটি দীর্ঘ যাত্রার ফ্লাইটে বিশেষভাবে উপকারী হবে। দীর্ঘপথের ভ্রমণে অনেক সময় নামাজের সময় পড়ে যাওয়ায় যাত্রীদের জন্য আরামদায়ক ও ব্যবহারযোগ্য এই মাদুর কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।

    এমিরেটসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস কিংবা ইকোনমি—সব শ্রেণির যাত্রীই এই সুবিধা পাবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ