সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সুন্দর বারগেন্ডি টোন আনুন ঘরে বসেই

    সুন্দর বারগেন্ডি টোন আনুন ঘরে বসেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

     চুলের রঙে আভিজাত্য আনতে 'বারগেন্ডি' কালারের জুড়ি নেই। বাজারে অনেক কৃত্রিম হেয়ার কালার পাওয়া গেলেও সেগুলোতে থাকা অ্যামোনিয়া ও রাসায়নিক চুলের ক্ষতি করতে পারে। তবে ঘরোয়া কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই চমৎকার বারগেন্ডি রঙ আনা সম্ভব।

    উপকরণ:

    বিটরুট — ২টি মাঝারি সাইজ

    হেনা পাউডার — ৪ টেবিল চামচ

    কফি পাউডার — ১ টেবিল চামচ

    ব্ল্যাক টি (গাঢ় চা) — ½ কাপ

    লেবুর রস — ১ চা চামচ

    নারকেল তেল বা অলিভ অয়েল — ১ টেবিল চামচ

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে বিটরুট কিউব করে সিদ্ধ করে নিন এবং ব্লেন্ড করে রস বের করুন। একটি বাটিতে হেনা, কফি পাউডার ও ব্ল্যাক টি মিশিয়ে নিন। এরপর বিটরুটের রস ঢেলে ভালোভাবে মেশান, যাতে ঘন পেস্ট তৈরি হয়। শেষে লেবুর রস ও তেল যোগ করে প্যাক ঢেকে ৫–৬ ঘণ্টা বা রাতভর রেখে দিন।

    ব্যবহারের নিয়ম:

    পরিষ্কার ও শুকনো চুলে প্যাকটি গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। মাথা প্লাস্টিক ক্যাপ বা টাওয়েল দিয়ে ২–৩ ঘণ্টা ঢেকে রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ওই দিন শ্যাম্পু ব্যবহার করবেন না; পরের দিন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুতে পারেন।

    অতিরিক্ত টিপস:

    আরও ডিপ রঙ পেতে বিটরুটের সঙ্গে হিবিস্কাস ফুলের পেস্ট মিশান।

    মাসে দুইবার ব্যবহার করলে ধীরে ধীরে সুন্দর বারগেন্ডি টোন পাওয়া যায়।

    ডার্ক চুলে প্রথম ২–৩ ব্যবহারে হালকা লালচে রিফ্লেকশন আসবে, পরবর্তী ব্যবহার রঙকে আরও গভীর করবে।

    প্রাকৃতিক এই প্যাক চুলের স্বাস্থ্য রক্ষা করার পাশাপাশি রঙও দীর্ঘস্থায়ী ও প্রাণবন্ত রাখে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ