শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ‘স্পাইডার-ম্যান ৫’ ঘোষণা, ব্র্যান্ড নিউ ডে ট্রেলার দেরিতে

    ‘স্পাইডার-ম্যান ৫’ ঘোষণা, ব্র্যান্ড নিউ ডে ট্রেলার দেরিতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্ভেল প্রেমীদের জন্য দুঃসংবাদ। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রথম ট্রেলার এখনই মুক্তি পাচ্ছে না। সম্প্রতি মাইটাইম টু শাইনএইচ জানিয়েছে, ট্রেলারটি ২০২৬ সালে মুক্তি পাবে। সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান পরিকল্পনা অনুযায়ী এটি সম্ভবত জানুয়ারির মাঝামাঝি বা শেষে প্রকাশিত হবে। খবর কমিকবুক মুভির।

    বিশেষ করে এখন মূল ফোকাস ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার উপর। তবে ছুটির মৌসুমে ট্রেলার আসার সম্ভাবনা ছিল, যা শেষ পর্যন্ত হয়নি।

    কিন্তু জানা গেছে, ফিল্মের পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ফের ‘স্পাইডার-ম্যান ৫’ পরিচালনা করবেন। এতে করে তিনি শাং-চি এবং লেজেন্ড অফ দ্য টেন রিংস সিক্যুয়েলের পেছনে থাকবেন না বলে অনুমান করা যাচ্ছে।

    অভিনয় সংক্রান্ত কিছু গুঞ্জনও এসেছে। রিপোর্ট অনুযায়ী, স্যাডি সিঙ্ক এর চরিত্র একটি অ্যাকশন দৃশ্যে ‘ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল’ এর গার্ডদের উপর মানসিক নিয়ন্ত্রণ করে ব্যবহার করবেন। যদিও এখনো স্পষ্ট নয় তিনি ঠিক কোন চরিত্রে থাকবেন। 

    ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’তে কাজ করা আমার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে সন্তোষজনক অভিজ্ঞতা ছিল। আমি আমাদের অসাধারণ অভিনেতা ও ক্রুদের ধন্যবাদ জানাই, যারা এই চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছেন। আর অবশ্যই টম হল্যান্ডের জন্য তার বন্ধুত্ব, পরিশ্রম এবং নেতৃত্বের জন্য।

    ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। স্ক্রিপ্ট লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স। টম হল্যান্ডের সঙ্গে কাস্টে আছেন- জন বার্নথাল (দ্য পানিশার), মার্ক রাফেলো (দ্য হাল্ক), জেন্ডায়া (এমজে), স্যাডি সিঙ্ক, মাইকেল মান্ডো (দ্য স্কর্পিয়ন), ট্রামেল টিলম্যান, মারভিন জোন্স থ্রী (টোম্বস্টোন), জ্যাকব বাতালন (নেড লিডস), লিজা কোলন-যাজাস, ফ্লোরেন্স পিউ (ইয়েলেনা বেলোভা)।

    সব ঠিক থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ২০২৬ সালের ৩১ জুলাই মুক্তি পাবে। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন