সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • এমিরেটস এয়ারলাইনস যাত্রীদের নামাজের জন্য নতুন পকেট মাদুর

    এমিরেটস এয়ারলাইনস যাত্রীদের নামাজের জন্য নতুন পকেট মাদুর
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এমিরেটস এয়ারলাইনস ভ্রমণকারী যাত্রীদের জন্য আরও সুবিধাজনকভাবে নামাজ আদায় করার উদ্দেশ্যে নতুন পকেট নামাজের মাদুর চালু করেছে। নতুন মাদুরটি আগের সংস্করণের তুলনায় কিছুটা মোটা এবং আরামদায়ক হলেও সহজে বহনযোগ্য। যাত্রীরা এখন দীর্ঘ দূরত্বের ফ্লাইটেও আরও আরামদায়কভাবে নামাজ পড়তে পারবেন।

    এমিরেটস জানিয়েছে, তাদের বহরের সব ফ্লাইটেই এই পকেট নামাজের মাদুর পাওয়া যাবে। যাত্রীরা চাইলে ফ্লাইট চলাকালে কেবিন ক্রুদের কাছে সরাসরি অনুরোধ করলেই মাদুরটি সরবরাহ করা হবে।

    এয়ারলাইনটির পক্ষ থেকে জানানো হয়, নতুন মাদুরটি দীর্ঘ যাত্রার ফ্লাইটে বিশেষভাবে উপকারী হবে। দীর্ঘপথের ভ্রমণে অনেক সময় নামাজের সময় পড়ে যাওয়ায় যাত্রীদের জন্য আরামদায়ক ও ব্যবহারযোগ্য এই মাদুর কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।

    এমিরেটসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস কিংবা ইকোনমি সব শ্রেণির যাত্রীই এই সুবিধা পাবেন। ভ্রমণের যে কোনো পর্যায়ে কেবিন ক্রুদের সঙ্গে কথা বললেই নামাজের মাদুর চাওয়া যাবে।

    ইসলামিক ইনফরমেশন নামের একটি প্ল্যাটফর্মকে দেওয়া তথ্যে এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, আগের তুলনায় নতুন এই পকেট নামাজের মাদুর আরও টেকসই এবং ব্যবহারেও বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ।

    ধর্মীয় চাহিদা ও যাত্রীসেবাকে গুরুত্ব দিয়ে এমিরেটসের এই উদ্যোগ আকাশপথে ভ্রমণকারী মুসলিম যাত্রীদের জন্য বাড়তি স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ